এক্সপ্লোর

Train Problem: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি, কোন লাইনে ট্রেন চলাচলে সমস্যা?

Nadia: ঘটনাটি ঘটেছে চাকদার শিমুরালিতে

সুজিত মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য,কলকাতা: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি (Car)। ট্রেনের ধাক্কায় চুরমার (Accident)। ঘটনাটি ঘটেছে চাকদার শিমুরালিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সোয়া বারোটা নাগাদ রেললাইনের ধারে সঙ্কীর্ণ রাস্তায় গাড়ি ঘোরানোর চেষ্টা করছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই সেটি রেললাইনের ওপর উঠে যায়। ঠিক সেই সময় লাইনে চলে আসে ডাউন শান্তিপুর লোকাল। ট্রেনের গতি কম থাকায়, মারুতি গাড়ি লাইনের উপর দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর থেমে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন (Train)। এরপর স্থানীয় মানুষের তৎপরতায় মারুতি ভ্যান টিকে সরিয়ে দেওয়া হয় অন্যত্র। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

নদিয়ার শিমুরালির কাছে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা।গাড়ির সামনের অংশের পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। ভেঙে পড়েছে গাড়ির সামনের সব কাচ। আস্ত নেই সামনের দুটো দরজা। দোমড়ানো মোচড়ানো গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ট্রেন। দুর্ঘটনার সময় এই গাড়িতে তখন কেউ ছিল না। সেটাই স্বস্তির। নদিয়ার শিমুরালি ও পাল পাড়ার মাঝে মনসাপোতা এলাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।  

রেল সূত্রে খবর, শিয়ালদা রানাঘাট শাখার ডাউন শান্তিপুর লোকালের চালক দেখেন মনসাপোতা এলাকায় একটি গাড়ি রেললাইনের উপর দাঁড়িয়ে আছে। যতটা সম্ভব গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, গাড়িটিকে ধাক্কা মেরে বেশ কিছুটা টেনে নিয়ে যায় ট্রেনটি। গাড়িতে কেউ না থাকায়, এড়ানো যায় বড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঘোরানোর সময় কোনওভাবে গাড়িটি রেললাইনের উপর উঠে যায়। নামাতে না পেরে গাড়ি রেখে পালিয়ে যান চালক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্য়ে। দেড় ঘণ্টা পর ওই লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 

আরও পড়ুন, রাতের শহরে 'Hit and Run', খুনের অভিযোগে গ্রেফতার ৭

একুশ সালেও এমন একটি ঘটনা ঘটে। রেললাইনে বিকল হয়ে আটকে পড়েছিল গাড়ি। ট্রেন চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুক স্টেশনের কাছে কাপাবেড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, লাইন পার হওয়ার সময় বিকল হয়ে যায় একটি গাড়ি। সেই সময়ই ওই লাইন দিয়ে আসছিল হলদিয়া থেকে পাঁশকুড়াগামী প্যাসেঞ্জার ট্রেন। তা দেখে দ্রুত গাড়ি থেকে নেমে যান দুই যাত্রী ও চালক। গাড়িটিকে প্রায় ৫০০ মিটার টেনে গিয়ে আচমকা দাঁড়িয়ে যায় ট্রেন। পরে ওই এলাকায় লেভেল ক্রসিংয়ের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।  

 

সেরা শিরোনাম

পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Shreebhumi Durga Puja 2026: জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
Abhishek Banerjee:
"অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget