এক্সপ্লোর

Kolkata: রাতের শহরে 'Hit and Run', খুনের অভিযোগে গ্রেফতার ৭

Car Accident:বাজেয়াপ্ত করা হয়েছ ঘাতক গাড়িটিকেও। পলাতক আরও ২ জন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের রাতের কলকাতায় হিট অ্যান্ড রান! উত্তর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল। গ্রেফতার করা হল ৩ তরুণী সহ ৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছ ঘাতক গাড়িটিকেও। পলাতক আরও ২ জন।

মৃত্যুর পর খুনের মামলা:
গত ২৬ ফেব্রুয়ারি স্ট্রান্ড ব্যাঙ্ক রোডে এক যুবককে একটি গাড়ি ধাক্কা মেরে প্রায় ২০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই গাড়িটি পালিয়ে যায়। গতকাল আরজিকর হাসপাতালে যুবকের মৃত্যু হয়। এরপরই থানায় খুনের অভিযোগ দায়ের হয়। 

অশান্তির পর পালাতে গিয়ে উত্তর বন্দর থানা এলাকায় গাড়ি চাপা দিয়ে এক যুবককে খুনের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ৩ তরুণী সহ ৭ জনকে। পলাতক আরও ২ জন। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটি। রাতের কলকাতায় ফের হিট অ্যান্ড রান। গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ৩ তরুণী সহ ৭ জনকে। 

আগে কোন ঘটনা:
ঘটনার সূত্রপাত, ২৬ ফেব্রুয়ারি রাতে।উত্তর বন্দর এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে গঙ্গার ধারে রাস্তার ওপর গাড়ি রেখে ৩ তরুণী সহ ৯ জন গল্প করছিলেন। সেখানেই এক স্থানীয় যুবক ও তাঁর বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর স্থানীয় যুবক এলাকার লোকজনকে ডাকাডাকি শুরু করলে ৯ জন গাড়িতে উঠে পড়েন। অভিযোগ, সেই সময় তাদের আটকানোর চেষ্টা করলে ওই যুবককে ধাক্কা মেরে ২০-২৫ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। আহত হন যুবকের বন্ধুও।

এরপরই সুতানুটি আউটপোস্টের পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আরজিকর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। উত্তর বন্দর থানায় রুজু হয়েছে খুনের মামলা। পুলিশ তদন্তে নেমে ৩ তরুণী সহ ৭ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, এখনও ২ অভিযুক্ত পলাতক, তাঁদের খোঁজ চলছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে দিল্লিতেও হিট অ্যান্ড রান:
সম্প্রতি দিল্লির কানঝাওয়ালায় এক তরুণীর স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। গাড়ির চাকায় আটকে যান তরুণী। কিন্তু, সেই অবস্থায় তরুণীকে ঘষটাতে ঘষটাতে কয়েক কিলোমিটার অবধি টেনে নিয়ে যায় গাড়ির আরোহীরা। পরে তরুণীকে রাস্তায় ফেলে তারা চম্পট দেয়। পরে মৃত্যু হয় তরুণীর।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে গাড়ি, কোন লাইনে ট্রেন চলাচলে সমস্যা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget