এক্সপ্লোর

Kolkata Accident: মা উড়ালপুলে ড্রাইভিং শিখতে গিয়ে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ি

চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি।ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। দীর্ঘক্ষণ ওইভাবেই ছিল গাড়ি। পরে নজরদারি ক্যামেরা পুলিশ দেখে ঘটনাস্থলে আসে। 

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ি: পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি। ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড। যুবক ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

চলতি সপ্তাহে টালিগঞ্জ থানার কাছে ৪১ নম্বর রুটের বাস পরপর ৬টি গাড়িতে ধাক্কা মারে। যাত্রীর অল্পবিস্তর আহত হলেও গুরুতর জখম কেউ হননি। সিগন্যাল ভেঙে বাসটি ধাক্কা মারে পরপর ৬টি গাড়িতে। বাসটিকে আটক করে পুলিশ, চালক পলাতক। তার আগে গত রবিবার লেকটাউনে তেল বিক্রির জন্য় আস্ত বাস চুরির ঘটনা ঘটে।শুধু তাই নয়, সেই চুরি হওয়া বাস  তারপর বেপরোয়া গতিতে সেই বাস চালিয়ে গাড়িতে ধাক্কা।৩ জনের মর্মান্তিক মৃত্য়ু। রবিবার শেষ রাতে এই ঘটনা ঘটল লেকটাউনের ঘড়ির মোড়ে।পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বাগুইআটি স্ট্যান্ড থেকে একটি বাস চুরি করে পালান এক ব্য়ক্তি। পুলিশ ধাওয়া করলে বেপরোয়া গতিতে বাস ছোটান তিনি। ঝড়ের গতিতে গিয়ে, লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় গাড়ির পিছনের অংশ দুমড়ে ভিতরে ঢুকে যায়। নিউটাউনে মেয়ের বিয়ের অনুষ্ঠান সেরে, গাড়িতে ফিরছিলেন একই পরিবারের তিন সদস্য। মৃত্যু হয় তিন জনের।                    

পুলিশ সূত্রে খবর, লেকটাউনে দুর্ঘটনার পরও বাস থামাননি চালক। উল্টে আরও দ্রুত গতিতে এগিয়ে যান উল্টোডাঙার দিকে। দক্ষিণদাঁড়ি পেরনোর সময় একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে বাসটি। সেখানেই চালককে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় বাস চালানোর অভিযোগে এক বছর আগে তাঁর চাকরি যায়। ধৃতকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

 

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget