এক্সপ্লোর

West Bengal Assembly: কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, এই রাজ্যেও হবে, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: ‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে শুভেন্দুকে ছুঁয়ে দেখান। প্রতিহিংসার কারণে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করছেন। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে’, দাবি শুভেন্দুর।

কলকাতা: বিধানসভায় (Assembly ) মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণের মধ্যেই বিক্ষোভ বিজেপি (BJP) বিধায়কদের। এরপর অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। 

এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘বিধানসভায় বিরোধী দলনেতার বক্তব্যের মাঝে বাধা দিয়েছে তৃণমূল। কাউন্সিলর খুন থেকে আনিস হত্যার প্রসঙ্গ তুলতে বাধা। মুখ্যমন্ত্রীকে বলেছি, দিল্লির নির্বাচন কমিশন ভোট করলে তিনি হারবেন। বাংলায় পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করা হয়েছে। তাহেরপুরের ওসি বদলই তার প্রমাণ। মুখ্যমন্ত্রী বিধানসভায় ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। সরকারি দল পরিকল্পিত ভাবে বিধানসভায় হট্টগোল করছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান। প্রতিহিংসার কারণে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করছেন। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে।’

বিরোধী দলনেতা আরও বলেন, ‘৫২ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। সিবিআই ৫৬টি মামলা করেছে। শুধু তলব নয়, গ্রেফতার করতে হবে অভিযুক্তদের। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপি আলোচনায় অংশ নিতে চায় না। কিন্তু বিধানসভায় বলতে গেলেই বাধা দেয় তৃণমূল। মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনও প্রশ্নের উত্তর দেন না। এই মুখ্যমন্ত্রী স্বৈরতন্ত্রে বিশ্বাস করেন। কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, এই রাজ্যেও হবে।’

সম্প্রতি উত্তরপ্রদেশের ভোটের ফলাফলকে বঙ্গ রাজনীতির সঙ্গে জুড়ে দেন শুভেন্দু। তিনি বলেন, ‘ভাল করে জোট বাঁধুন। বোম আমরা ফেলব, উত্তরপ্রদেশের ভোটের পর গণতন্ত্রের বোম। শান্তিপূর্ণ বোম, মানে গণআন্দোলন। দেখবেন সব কাঁপবে। লোকসভা ভোটে কেমন সাফ হবে দেখবেন, কোনও বাবু থাকবে না। ততদূর আমি যেতে দেব না। উত্তরপ্রদেশ ভোটের পরই ১২টা বাজাব।’ নাম নাম করে তার জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ কেউ আগে থেকেই বলছে, ইউপিতে জিতলে নবান্নে ঝড় ওঠাব। আগে ঝড় থামা তোর নিজের এলাকায়। নিজেদের ওয়ার্ডে গিয়ে ঝড় থামা। তারপর ঝড় তুলবি।’

এই চাপানউতোরের আঁচ আজ ফের বিধানসভায় এসে পড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget