এক্সপ্লোর

Sukanta on Dev: ‘আমাদেরও খারাপ লাগছে, তৃণমূলে আছেন বলেই এমন অবস্থা’, সিবিআই দফতরে দেবের হাজিরা নিয়ে সুকান্ত

Sukanta on Dev: রাজনীতিতে থাকলেও এ যাবৎ নিজের স্বচ্ছ ভাবমূর্তিই ধরে রেখেছিলেন দেব। তাঁকেই এ বার জেরা করছে সিবিআই।

কলকাতা: রাজনীতিতে প্রতিপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার পক্ষেই বারবর সওয়াল করে এসেছেন তিনি। রাজনীতিতে থাকলেও এ যাবৎ নিজের স্বচ্ছ ভাবমূর্তিই ধরে রেখেছিলেন তিনি। কিন্তু গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার সেই অভিনেতা-সাংসদ দেবকেই (Actor Dev) তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। তা নিয়ে এ বার তৃণমূলকে (TMC) তীব্র কটাক্ষ করলেন বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দেবের জন্য খারাপ লাগলেও, তৃণমূলে থাকার জন্যই তারকা অভিনেতাকে এ সবের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। 

মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে পৌঁছন দেব। তার পরই সংবাদমাধ্যমে মুখ খোলেন সুকান্ত। বলেন, ‘‘আগেও বলেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তৃণমূলের সঙ্গে থাকলে এমনই হবে। তৃণমূল ভোটে জিততে পারে হয়ত, সে তো একসময় জ্যোতি বসুও জিততেন। কিন্তু এখন তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা হয়। তাঁর আমলের লোডশেডিং, ইংরেজি তুলে দেওয়া নিয়ে সমালোচনা হয় সর্বত্র। তৃণমূলেরও সময় আসবে। তখন এর থেকেও খারাপ অবস্থা হবে।’’

দেবকে জেরার প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘‘তৃণমূলে থাকলে এমন হওয়াটাই স্বাভাবিক। দুঃখজনক। আমাদেরও খারাপ লাগছে। কিন্তু তৃণমূলে থাকার জন্যই আজ এমন অবস্থা। উনি যা জানেন, সে সব তথ্য দিন সিবিআই-কে। উনি গরু পাচার করেছেন বলে তো আর সিবিআই ডাকেনি। কী কী জানেন, তা জানার জন্য ডেকে পাঠিয়েছে। আমরা কিছুই জানি না। তবে দেব ঈশ্বরের পাঠানো বরপুত্র নাকি! আপনার আমার মতো সাধারণ মানুষ। আপনাকে আমাকে যদি সিবিআই জেরা করতে পারে, তাহলে ওঁকে কেন নয়!’’

আরও পড়ুন: Dev At CBI Office: সিবিআই দফতরে দেব, ৫ পাতার প্রশ্নমালা নিয়ে জেরা

গরু পাচার মামলায় সম্প্রতি দেবকে জেরার জন্য ডেকে পাঠায় সিবিআই। গোয়েন্দা সূত্রে জানা যায়, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে। এমনকি আর্থিক লেনদেনের অভিযোগও উঠে এসেছে। সেই টাকা টলিউডে বিনিয়োগের ইঙ্গিতও মিলেছে বলে জানা যায় গোয়েন্দা সূত্রে। এমনকি মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে দেব দামি উপহার পেয়েছিলেন বলেও গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে।

মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান দেব। সেখানে তাঁকে মোট তিন দফায় জেরা করা হবে বলে জানা গিয়েছে।  তাঁর জন্য পাঁচ পাতার প্রশ্নমালা তৈরি রয়েছে বলেও খবর। তাঁর বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget