এক্সপ্লোর

Online Money Fraud : লিঙ্কে ক্লিক করতেই উধাও ৯৮ হাজার টাকা ! অনলাইন প্রতারণার শিকার অভিনেত্রী

Online Money Fraud: কয়েকঘণ্টার মধ্যে অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৯৮ হাজার টাকা

কলকাতা : বাড়ছে অনলাইন প্রতারণা। অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন অনেকেই। নিত্য প্রয়োজনীয় থেকে বিলাস সামগ্রী।  ক্রেতাদের অনলাইন শপিংয়ে এই আগ্রহের বিষয়টি জেনেই ফাঁদ পাতছে প্রতারকরা! নানা ভাবে হচ্ছে অনলাইনে প্রতারণা। কখনও ভুয়ো সংস্থা থেকে কেনাকাটা করে ঠকছেন। কখনও আবার প্রতারকের কাছে ওটিপি দিয়ে সব খোয়াচ্ছেন গ্রাহক। এবার অনলাইন প্রতারণার অভিযোগ এল এক অভিনেত্রীর কাছ থেকে। তবে যে সাইট থেকে তিনি কেনাকাটি করেছেন, সেখান থেকে নয়, বরং কনজিউমার ফোরামে অভিযোগ করতে গিয়ে বিরাট ফাঁদে পড়ে গিয়েছেন তিনি। 

 অনলাইন প্রতারণার ( Online Fraud )  অভিযোগ করেছেন পামেলা ভট্টাচার্য ( Pamela Fraud )নামে এক অভিনেত্রী। তাঁর দাবি, কিছুদিন আগে একটি অনলাইন সংস্থা থেকে জিনিস কেনার পর সেটি পছন্দ না হওয়ায় সেটি ফেরত দিয়ে রিফান্ড চাইলেও সেই সংস্থা রাজি হয়নি। কোনওভাবেই তিনি জিনিসটি বদলাতে বা ফেরত দিতে পারছিলেন না। তখন তিনি মনে করেন অভিযোগ জানাবেন কনজিউমার ফোরাম বা ক্রেতা সুরক্ষা দফতরে। কিন্তু সেটা করতে গিয়েই পড়েন বিপদে। 

সরাসরি কনজিউমার ফোরামের অফিসে না গিয়ে তিনি এরপরেই গুগলে সার্চ করে সেখান থেকে কনজিউমার ফোরামের নামে একটি লিঙ্ক খুঁজে পান। তাতে ক্লিক করে অভিযোগ জানাতে যান অভিনেত্রী। তাঁর দাবি, সেই লিঙ্কে ক্লিক করতেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তাঁর থেকে ২ টাকা চাওয়া হয়। অভিনেত্রীর অভিযোগ,  ওই টাকা কেটে নেওয়ার পরেই কয়েকঘণ্টার মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৯৮ হাজার টাকা।          

তাঁর সন্দেহ সেই নম্বরটিই ভুয়ো। সেখানে ২ টাকা জমা দেওয়ার মধ্যেই ছিল প্রতারণার ফাঁদ। যাতে পা দিয়ে ওই বিরাট অঙ্কের টাকা খুইয়েছেন তিনি। পামেলার দাবি, ব্যাঙ্কে সেই কথা জানালে, ব্যাঙ্ক জানায়, এতে তাঁদের কিছুই করার নেই।জালিয়াতির শিকার তিনি।                            

এরপর যাদবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনজিউমার ফোরামের নির্দিষ্ট লিঙ্কটি ফেক কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে যাদবপুর থানা সূত্রে খবর।           

সেরা শিরোনাম

Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget