এক্সপ্লোর

Jyotipriya Mallik : ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে? মন্তব্য কাকলির

Jyotipriya Mallik Ration Scam : মমতা বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীর দেদার গুণগান গাইলেও, তৃণমূলের অন্দরে তাঁকে নিয়ে শোনা গেল ভিন্ন সুর। 

সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  রেশন বণ্টন ( Ration Scam )  দুর্নীতির মামলায় ধৃত, প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াতে গিয়ে স্বাধীনতা পরবর্তী ভারতে অন্য়তম প্রধান মাইলফলক, সবুজ বিপ্লবের প্রসঙ্গ পর্যন্ত টানতে দ্বিধা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, জ্য়োতিপ্রিয় (Jyotipriya Mallik )ইস্য়ুতে এবার কার্যত ভিন্ন সুর শোনা গেল, তাঁরই দলের তিন বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ( Tmc Mp Kakoli Ghosh Dastidar )গলায়। জ্যোতিপ্রিয় প্রসঙ্গে তিনি বললেন,  'ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে? '

'অবশ্য়ই তিনি সরকারের মন্ত্রী। কিন্তু, আপনারা কি জানেন, তিনি ডিজিটাল রেশন কার্ডের জন্য় কীভাবে কাজ করেছেন? কীভাবে তাঁরা ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছেন? তাঁরা চেষ্টা করেছিলেন, কৃষকের থেকে ধান সংরক্ষণের। এটা সবুজ বিপ্লব, মাথায় রাখবেন।' মমতা বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীর দেদার গুণগান গাইলেও, তৃণমূলের অন্দরে তাঁকে নিয়ে শোনা গেল ভিন্ন সুর। 

সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কার্যত জ্যোতিপ্রিয় সঙ্গে দলের দূরত্ব তৈরির চেষ্টা করলেন । বারাসাতের তৃণমূল সাংসদের মন্তব্য, 'ওটা ওঁর পার্সোনাল ক্যাপাসিটিতে উনি করেছেন। ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে?' 

প্রশ্ন উঠছে, এটা কি দল থেকে জ্য়োতিপ্রিয়কে 'আলাদা' করার চেষ্টা? কাকলি আরও বলেন, 'প্রত্যেক বছরই বিজয়া সম্মিলনী করা হয় এবং একেবারে বুথ স্তরের কর্মীদের নিয়েই করা হয় এবং সমস্যা যখন আমরা ফেস করব, তখন বুঝতে পারব সমস্যা হয় কি না, এখন অবধি কোনও সমস্যা নেই।' 

বুধবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া, জ্য়োতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইডির হেফাজতে বন্দি জ্য়োতিপ্রিয়র পাশে দাঁড়াতে গিয়ে, সিপিএম আমলকে নিশানা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, এখনও জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে প্রকাশ্য়ে কোনও মন্তব্য় করেননি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তবে মুখ খুলেছেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত সেচমন্ত্রী পার্থ ভৌমিক। 'এই যে আড়াই বছর মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা বলেছিলেন নতুন তৃণমূল, একুশেরপর আপনি একটা ঘটনার কথা বলুন, যে ঘটনায় সরকারের দিকে কোনও অভিযোগের আঙুল উঠেছে।'  একই সুর শোনা গেছে জ্য়োতিপ্রিয়র উত্তরসূরি, বর্তমান খাদ্য়মন্ত্রী রথীন ঘোষের গলাতেও।  এই পরিস্থিতিতে জ্য়োতিপ্রিয়র পাশে দাঁড়াতে গিয়ে কী করে মুখ্য়মন্ত্রী সবুজ বিপ্লবের প্রসঙ্গ টানলেন তা বুঝে উঠতে পারছেন না অনেকেই! 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget