এক্সপ্লোর

Adhir Chowdhury : 'দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে', অধীরের কটাক্ষ

লোকসভা ভোটে বাংলায় আসন সমঝোতা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ডই? তৃণমূলকে আসন ছাড়ার প্রশ্নে প্রদেশ কংগ্রেসের মতামতের কি কোনও গুরুত্ব থাকবে না? 

বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্য়ায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : মুম্বইয়ে বিরোধী জোট INDIA-র বৈঠকের আগে, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার কাকভোরে সনিয়া গান্ধীর বাসভনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, অভিষেক দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠক করতে গেলেও, এ রাজ্য়ে তৃণমূল-বিরোধিতায় অনড় প্রদেশ কংগ্রেস।

বিরোধী জোট INDIA-র বৈঠকের জন্য়, বৃহস্পতিবার সবার নজর ছিল মুম্বইয়ের দিকে। কিন্তু, আচমকাই সেই স্পটলাইট ঘুরে গেল দিল্লির দিকে।  সৌজন্য়ে সাতসকালে বিস্ফোরণের মতো আছড়ে পড়া একটা খবর! বিরোধী জোটের বৈঠকের খবরকে ছাপিয়ে, শিরোনামে উঠে এল দুই বিরোধী নেতার বৈঠক! তার প্রধান কারণ দুটো নাম! রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার কাকভোরে সনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।  সেখানেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে প্রায় একঘণ্টা কথা বলেন তিনি। 

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস সূত্রে খবর,  আগামী বছরের লোকসভা ভোটের রণকৌশল থেকে পশ্চিমবঙ্গে দুদলের বোঝাপড়ার মতো বিষয় উঠে এসেছে দুজনের আলোচনায়। আর এই প্রেক্ষাপটেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি লোকসভা ভোটে বাংলায় আসন সমঝোতা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ডই? তৃণমূলকে আসন ছাড়ার প্রশ্নে প্রদেশ কংগ্রেসের মতামতের কি কোনও গুরুত্ব থাকবে না? 

এদিকে রাজ্যস্তরে তৃণমূল-বিরোধিতায় অনড় প্রদেশ কংগ্রেস। 'আমার মনে হচ্ছে বাঁচতে দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে'। আরও খোঁচা দিয়ে অধীর বলেন, ' দেখবেন অনেক সময় লাইফ ইনসিওরেন্সের জন্য় ফোন করে। এখন কেউ যদি ভোর সাড়ে ৬টায় পৌঁছে যায় তাহলে কী করবেন? এলআইসি এজেন্ট....' । 

 রাহুল-অভিষেক জুটি চমক দেখাবে বলে দু'বছর আগেই মন্তব্য করেছিলেন তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। অক্ষরে অক্ষরে মিলে গেল, তাঁর সেই ভবিষ্য়দ্বাণী। 

পরবর্তীকালে সনিয়া গান্ধীর সঙ্গেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পর্কের রসায়ন বারবারই দেখা গেছে। কিন্তু, রাহুলের সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্কে কোনওদিনই মধুর নয়, বলেই রাজনৈতিক মহলে বারবার চর্চা শোনা গেছে। এবার অভিষেকের সঙ্গে রাহুলের সম্পর্ক আগামী দিনে কোন খাতে গড়াবে?                                

আরও পড়ুন :

মুম্বইয়ে INDIA-র পাল্টা বৈঠকে মহারাষ্ট্রের NDA শিবির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget