এক্সপ্লোর

Adhir Ranjan Chowdhury: 'বিজেপি-কে বাংলায় এনেছেন, বিরোধী জোটে বাধা মমতার'! মুখ্যমন্ত্রীকে পাল্টা অধীরের

Mamata Banerjee: এবিপি আনন্দে এ দিন মুখ খোলেন অধীর। মমতাই বিজেপি-কে বাংলায় এনেছেন বলে দাবি করেন তিনি।

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল ঘিরে ফের শাসক-বিরোধী তরজা। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নয়, এককালের শরিক কংগ্রেসই মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায়। দুই সপ্তাহ আগে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) বিরুদ্ধে নবান্ন থেকে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেবার  রাজনৈতিক কটাক্ষের পাশাপাশি অধীরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে এত জলঘোলা হয় যে কোর্ট-কাছারি পর্যন্ত পৌঁছয় বিষয়টি। এ বার অধীরের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন মমতা। বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সঙ্গে অধীরের আঁতাত রয়েছে বলে অভিযোগ করলেন। তার পাল্টা জবাব দিলেন অধীরও। বাংলায় বিজেপি-র আগমনের জন্য সরাসরি মমতাকেই দায়ী করলেন তিনি। 

লোকসভা নির্বাচনে মমতা বিরোধী জোট তৈরিতে বাধা দিচ্ছেন বলেও দাবি অধীরের

এবিপি আনন্দে এ দিন মুখ খোলেন অধীর। মমতাই বিজেপি-কে বাংলায় এনেছেন বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মমতা বিরোধী জোট তৈরিতে বাধা দিচ্ছেন বলেও দাবি করেন। এ দিন অধীর বলেন, "খোকাবাবু এবং পরিবারকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-র হয়ে কাজ করছেন। ইডি-সিবিআই থেকে খোকাবাবুকে বাঁচাতে বিরোধী জোট তৈরিতে বাধা দিচ্ছেন। দেশে ৩৭ শতাংশ ভোট বিজেপি-র। ৬২ থেকে ৬৩ শতাংশ বিজোপি বিরোধীদের। সেখানে আবার কংগ্রেসের ২০ শতাংশ, ৪ শতাংশ তৃণমূলের। বিজেপি এবং নরেন্দ্র মোদিকে সুবিধা করে দিতে বরাবর বিরোধী জোটে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

আরও পড়ুন: Amartya Sen: সংঘাত চরমে, সরাসরি উচ্ছেদের নোটিস, অমর্ত্যকে জমি ছাড়ার নির্দেশ বিশ্বভারতীর

রবিবার কালীঘাট থেকে ফোনে মুর্শিদাবাদের নেতৃত্বের সঙ্গে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে সাগরদিঘির হারের প্রসঙ্গে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন তিনি। আর তাতেই অধীরকে নিয়ে ফের চাঁচাছোলা মন্তব্য করেন মমতা। তাঁর বক্তব্য়, "কংগ্রেসের যিনি বড় বড় কথা বলছেন, তিনি হলেন (অধীর) বিজেপির এক নম্বর লোক।" এর পর আরও একধাপ এগিয়ে মমতা বলেন, "অধীর চৌধুরী আরএসএস-কে সঙ্গে নিয়ে, সিপিএম-এর সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছেন।" বিষয়টি সামনে আসতেই এবিপি আনন্দে মুখ খোলেন অধীর। মমতাই বিজেপি-কে বাংলায় এনেছেন বলে দাবি করেন তিনি। 

তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সব একই পথের পথিক, দাবি বিজেপি-র

তবে মমতা বনাম অধীরের এই বাক্য বিনিময়কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের দাবি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সব একই পথের পথিক। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাই বলেন, "আমরা দেখেছি যে কৌস্তভ (বাগচি) তৃণমূলের সমালোচনা করেছেন বলে সনিয়া গান্ধী তাঁকে আল্টিমেটাম দিয়েছেন। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সব একই পথের পথিক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget