এক্সপ্লোর

Sandeshkhali : '১০০০-১২০০ র বিনিময়ে ইজ্জত খরিদ করতে যাবেন না' সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে গর্জে উঠলেন অধীর

Adhir Ranjan Chowdhury News: সকালে সন্দেশখালির পথে সেই রামপুরেই নাড্ডার পাঠানো টিমকে আটকেছিল পুলিশ। দুপুরে অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা দিল পুলিশ।

রামপুর, উজ্জ্বল মুখোপাধ্যায়:  বিজেপির পর এবার অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা দিল পুলিশ। সরবেড়িয়া থেকে হেঁটে সন্দেশখালি যাওয়ার পথেই অধীরকে দেওয়া হল বাধা। আর এগনো যাবে না, জানিয়ে দিল পুলিশ । সকালে বিজেপির প্রতিনিধি দলের মতো রামপুরেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে আটকে দেওয়া হল।  সেখান থেকেই অধীর প্রশ্ন তোলেন, 'বলতে এসেছিলাম, সন্দেশখালিতে প্রবেশ কেন নিষিদ্ধ? মহিলা পুলিশকে খাড়া করে কী বার্তা দিলেন, আমরা প্রতিবাদ করতে এসেছিলাম, কোনও পুরুষকে খুঁজে পেলাম না, এই তঞ্চকতা কেন' ' 

এরপরই ক্ষেপে ওঠেন কংগ্রেস কর্মীরা। অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, সন্দেশখালি কি পশ্চিমবঙ্গের ম্যাপের বাইরে ? কংগ্রেস কর্মীদের সঙ্গে একপ্রস্থ  ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। বাধা পেয়ে রাস্তায় বসেই প্রতিবাদ শুরু করেন অধীর চৌধুরী। সেখান থেকেই সন্দেশখালির বাসিন্দাদের জন্য বক্তব্য রাখেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি তো বলতে পারতেন সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জিত। আমি কড়া ব্য়বস্থা নেব। তাতে আপনার সরকার পড়ে যেত না। আপনি ভাবছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিলেন সবাই আপনার গোলাম হয়ে গেল, আপনি ভুল ভাবছেন, ১০০০-১২০০ র বিনিময়ে সেই ইজ্জত খরিদ করতে যাবেন না। আমরা সারা বাংলাজুড়ে প্রচার করব।' অধীর চৌধুরীর তীব্র কটাক্ষ, 'পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করতে পারে না আমি বিশ্বাস করিনা। সেই জন্যই শাহজাহান জানে পিছনে নুরজাহান আছে। উত্তম সর্দার জানে পিছনে সর্দারনি আছে। ' 

এর আগে সকালে সন্দেশখালির পথে সেই রামপুরেই নাড্ডার পাঠানো টিমকে আটকেছিল পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি  বেঁধে যায় বিজেপির প্রতিনিধিদলের।  কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গড়া বিজেপির টিমের সঙ্গে ধাক্কাধাক্কি বেঁধে যায় পুলিশের। বাঁশের ব্যারিকেডেই আটকানো হয় বিজেপির ৬ সদস্যের প্রতিনিধি দলকে।  ১৪৪ ধারা দেখিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেতে বারণ করা হয়। ৪ জন মহিলা প্রতিনিধি যেতে চাইলেও 'না'-তে অনড় থাকে পুলিশ। পরে ৪ জন থেকে কমিয়ে ২ জন যেতে চাইলেও, বিজেপির প্রতিনিধিদলকে অনুমতি দেয়নি পুলিশ। নালিশ জানাতে রাজভবনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।                            

আরও পড়ুন : 

'আমরা কি ক্রিমিনাল?' বাঁশের ব্যারিকেডে আটকাতেই বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে ধুন্ধুমার পুলিশের        

( বিস্তারিত আসছে ... ) 

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget