এক্সপ্লোর

Howrah News: ট্রেন লাইনে 'সেলফি' তুলতে গিয়ে হাওড়ায় মৃত্যু কিশোরের

Selfie Death:ট্রেন লাইনে 'সেলফি' তুলতে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। মৃতের নাম শায়ের শেখ বলে জানিয়েছে পুলিশ। বয়স ১৭ বছর। তার বাড়ি উলুবেরিয়ার রাজাপুর থানার বানিবনে। 

সুনীত হালদার, হাওড়া: ট্রেন লাইনে 'সেলফি' (Selfie Death) তুলতে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। মৃতের নাম শায়ের শেখ বলে জানিয়েছে পুলিশ। বয়স ১৭ বছর। তার বাড়ি উলুবেরিয়ার (Uluberia) রাজাপুর থানার বানিবনে।  

কী জানা গেল? 
রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখার কুলগাছিয়া ও বাগনান স্টেশনের মাঝে দামোদর নদীর উপর সংযোগকারী মহিষরেখা রেল ব্রিজের উপর মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বানিবনের তিন কিশোর একটি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। রেলব্রিজের মাঝে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ডাউন লাইনের ট্রেন ধাক্কা মারে শায়েরকে। বাকি দুই বন্ধু কোনও ভাবে বেঁচে গেলেও মর্মান্তিক পরিণতি এড়াতে পারেনি শায়ের। তার দেহ ট্রেনের ধাক্কায় রেলব্রিজের উপর লাইন থেকে ঝুলতে থাকে। পরে ঘটনাস্থল থেকে রেল পুলিশ কিশোরের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া জি আর পি থানা।

ভিলেন 'সেলফি'....
'সেলফি'-এর যে প্রাণঘাতী হতে পারে, সে কথা বার বার উঠে এসেছে নানা ঘটনায়। গত নভেম্বরে এই সেলফি তুলতে গিয়েই ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। সে বার মর্মান্তিক ঘটনাটি কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কা লেগেছিল ওই ২ জনের। নিহতদের একজন ছিল সপ্তম শ্রেণির ছাত্র, অন্য জন মাধ্যমিক উত্তীর্ণ। আপ পাঁশকুড়া লোকালের ধাক্কায় ২ কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়। তার আগে, ২০২১ সালের অক্টোবর মাসে বারুইপুরে সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এক তরুণ। ওই ঘটনায় ৩ বন্ধু মিলে ঝিল পাড়ে সেলফি তুলছিল। হঠাৎ করেই জলে পড়ে যায় তিলজলার এক তরুণ। এলাকার লোকজন জাল ফেলে মৃত ওই তরুণকে উদ্ধার করে। তালিকাটি এখানেই শেষ নয়। ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় উত্তরবঙ্গে মৃত্যু হয়েছিল এক কলেজছাত্রীর। গুরুতর জখম হন আরও এক ছাত্রী। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ির ঘিস নদীর সেতুতে ওই দুর্ঘটনা ঘটেছিল। ময়নাগুড়ি থেকে ১১০ জনের একটি দল পিকনিক করতে ওদলাবাড়িতে ঘিস নদীর পারে এসেছিল। পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন দুই কলেজ পড়ুয়া রমা রায় ও জয়শ্রী রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকনিক চলাকালীন ঘিস নদীর ওপর সেতুতে উঠে সেলফি তুলছিলেন দুই বান্ধবী।তখনই ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় রমা রায়ের। গুরুতর জখম অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয় আরেক কলেজ পড়ুয়াকে। সব মিলিয়ে বার বার 'সেলফি'-এর সর্বনেশা নেশার কথা স্পষ্ট হয়ে উঠেছে। প্রচারও চলে এই নিয়ে বার বার। কিন্তু তাতে সতর্কতা বাড়ে কি? প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget