এক্সপ্লোর

Paschim Medinipur: অভিষেকের নির্দেশের পরেই তোড়জোড়, প্রধানমন্ত্রীকে চিঠি ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের

TMC:বাংলাকে বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে ১ কোটি চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বাংলাকে বঞ্চনার অভিযোগ, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানোর তোড়জোড় শুরু। বাংলাকে বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে ১ কোটি চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুরু চিঠি লেখার কাজ। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা। ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তৃণমূল কর্মীরা বিক্ষোভও দেখান। আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে খালিনা বাজারে টেবিল পেতে বসেন তৃণমূল নেতারা। ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডাররা মিছিল করে সেখানে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সাদা কাগজে চিঠি লিখে সই করেন তাঁরা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ১০০ দিনের কাজের টাকা চেয়ে এই খাম বন্দি চিঠি পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। বিজেপির কটাক্ষ, চিঠি লিখে লাভ নেই, রাজ্য হিসেব না দিলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা মিলবে না। 

কী বলেছিলেন অভিষেক:
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'তৃণমূল কংগ্রেসের বুথ-অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতিদের বলছি যাঁরা এই বক্তব্য শুনছেন, তাঁদেরকেও অনুরোধ করছি, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান এবং তাঁদের দিয়ে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে চিঠি লেখান।'

এই পদ্ধতিতেই আন্দোলনের পথ বলে মন্তব্য করেছেন তৃণমূল রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। 

নারায়ণগড়ের ১০০ দিনের কাজের সুপারভাইজার দীপালি জানা বলেছেন, 'আমরা ১০০ দিনের কাজ করেছি, আজ পর্যন্ত টাকা পাইনি। জব কার্ড হোল্ডাররা আমার বাড়িতে গিয়ে ঝামেলা করছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো তাই আজ সকাল থেকে আমরা সেই স্বাক্ষর কর্মসূচিতে নেমেছি সেই চিঠি পাঠিয়ে দেওয়া হবে। তাই আমাদের মহিলারা সেই আন্দোলনে নেমেছি।'

গোটা ঘটনায় তোপ দেগেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তৃণমূলের বিরুদ্ধেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। রাজ্যের তরফে টাকার হিসেব দেওয়া হচ্ছে না। সেই কারণেই টাকা দিতে পারছে না কেন্দ্র, দাবি তাঁর। শমীকের দাবি, 'সর্বভারতীয় দল, এক কোটিতে থেকে থাকবে কেন, ৩০ কোটি চিঠি লেখা উচিত। এই রাজ্যের চরম অব্যবস্থা থেকে নজর ঘোরাতে এই দুর্বল চিত্রনাট্য।' 

আরও পড়ুন: 'আমার বয়স হয়েছে, আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে', ফিরহাদের বক্তব্য়ে কোনও ইঙ্গিত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Babul Supriyo:
"বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
Satabdi On Abhishek:
"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget