এক্সপ্লোর

Firhad Hakim: 'আমার বয়স হয়েছে, আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে', ফিরহাদের বক্তব্য়ে কোনও ইঙ্গিত?

Kolkata TMC: রবিবার চেতলার একটি অনুষ্ঠানে তিনি মুখ খুললেন। কী বললেন ফিরহাদ হাকিম?

কলকাতা: সম্প্রতি কলকাতা পুরসভা এলাকায় পার্কিং ফি বৃদ্ধি ইস্যুতে পিছু হঠতে হয়েছে তাঁকে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বর্ধিত পার্কিং ফি-এর সিদ্ধান্ত নিয়ে পিছু হঠতে হয়েছে। এই ঘটনায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কটাক্ষ ধেয়ে এসেছে ফিরহাদ হাকিমকে লক্ষ্য করে। তারপরেও তিনি কিছু বলেননি। রবিবার চেতলার একটি অনুষ্ঠানে তিনি মুখ খুললেন। কী বললেন ফিরহাদ হাকিম?

চেতলার অনুষ্ঠানে কলকাতার মেয়র ও মন্ত্রীর গলায় আবেগের সুর শোনা গেল। তিনি বলেন, '২৫ বছর ধরে আমি কাউন্সিলর, আপনাদের সেবা করেছি। আমার বয়স হয়ে গিয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে, উন্নয়ন থাকবে। আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে, সমাজের উন্নয়ন করবে।'

এমন কথা কেন বললেন ফিরহাদ? তাঁর কথার মধ্যে কি কোনও ইঙ্গিত রয়েছে? তা নিয়েই ক্রমশ উঠছে প্রশ্ন। 

আগেই আক্রমণ কুণালের:
ফি বৃদ্ধির ঘোষণা নিয়ে তুমুল সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  শুক্রবার সাংবাদিক বৈঠক করে, কলকাতা পুরসভার পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্তকে, মুখ্যমন্ত্রীর অগোচরে নেওয়া, এবং কার্যত জনবিরোধী বলে আখ্যা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিশানা করেন মেয়র ফিরহাদ হাকিমকে। 

সূত্রের খবর তারপরেই মুখ্যমন্ত্রীর তরফে মেয়রের কাছে ফোন যাওয়ার পরে সিদ্ধান্ত প্রত্যাহার করে কলকাতা পুরসভা। যদিও নথি বলছে, কলকাতা পুরসভায় মেয়র পারিষদদের বৈঠকে পার্কিং ফি বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তারপর পুরসভার বাজেট অধিবেশনেও ধ্বনিভোটে পাস হয় এই প্রস্তাব। কলকাতা পুরসভার বাজেটের বইতেও এর উল্লেখ রয়েছে।

এই নিয়ে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, 'কনফিডেন্স ভাল, ওভার কনফিডেন্স ভাল নয় ... ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।' এমন কাজ করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন ছিল বলেও জানান তিনি।

মার্চের প্রথম দিকে ফুরফুর শরিফের উন্নয়ন পর্ষদে ফিরহাদ হাকিমের জায়গায় বসেছিলেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে। গত বিধানসভা ভোটের আগে পর্যন্ত ওই দায়িত্ব সামলেছিলেন ফিরহাদ হাকিম। তিনি পদ ছেড়ে দেওয়ার পরে সেই দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন হুগলির জেলাশাসক। সেই পদেই বসানো হয়েছে হুগলির তৃণমূল নেতা তপন দাশগুপ্তকে। নতুন দায়িত্ব পেয়েই ফুরফুরায় পৌঁছেছিলেন তপন। তাঁর সঙ্গে ছিলেন উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেদিন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও কথা বলেছিলেন তাঁরা। 

আরও পড়ুন: 'দিল্লির দরবারে নাটক...কেন বাংলার বকেয়া নিয়ে সরব নন?' ডিএ আন্দোলনকারীদের তোপ কুণালের

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget