এক্সপ্লোর

Nadia: দুবরাজপুর, ভাঙড়ের পর চাপড়ায় বিস্ফোরণ, উড়ল তৃণমূল কর্মীর বাড়ি

Nadia Update: দুবরাজপুর, ভাঙড়ের পর চাপড়া, তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ।

নদিয়া: ফের বিস্ফোরণ, নদিয়ায় উড়ল তৃণমূল কর্মীর বাড়ি! দুবরাজপুর, ভাঙড়ের পর চাপড়া, তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, অভিযোগ গ্রামবাসীদের।

চাপড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ

চাপড়ার হাতিশালায় ঘরে মজুদ বোমা ফেটে ভেঙে পড়ল দেওয়াল। তৃণমূল কর্মী সাইফুল সেখের বাড়িতে বোমা মজুদ ছিল বলে অভিযোগ।

এখনও পর্যন্ত এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ভাবে যিনি তৃণমূলকর্মী হিসেবে পরিচিত সাইফুল সেখ, তার বাড়িতেই এই বিস্ফোরণ হয়েছে। এর ফলে তার বাড়ির একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে, গাঁথনি দেওয়াল সমস্তটাই ধসে পড়েছে একপ্রকার। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির একাংশ। বড় রকমের বিস্ফোরণের আওয়াজ হয়েছে, এবং স্থানীয়দের মতে সন্ধ্যারাতের দিকেই এই বিস্ফোরণ হয়েছে। 

স্থানীয়দের দাবি, বাড়িতে বোমা মজুত ছিল, সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। কিন্তু আদৌ বোমা বিস্ফোরণ হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। খবর পেয়েছে পুলিশ, এবং তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছে। এই ধ্বংসাবশেষ থেকে কী পাওয়া যায়, এবং বিস্ফোরণের সূত্র কী সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, এর আগে ২২ মে, দুবরাজপুরে (Dubrajpur Incident) বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণের অভিযোগ ওঠে। তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ ওঠে সেক্ষেত্রেও। প্রবল বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলকর্মীর বাড়ির একাংশ। 

প্রথমে এগরা, তারপর বজবজ, আর তারপর দুবরাজপুর। সাত দিনে রাজ্যের তিন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, বাড়িতে মজুত বোমা থেকেই এদিন বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, তৃণমূলকর্মীর বাড়িতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে তৃণমূল কর্মীর বাড়ির একাংশ। জানা গিয়েছে, সিঁড়ির নীচে রাখা বোমা থেকেই বিস্ফোরণ হয়। এবার বিস্ফোরণ হল নদিয়ার চাপড়ায়।

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

তার আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই।  খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: রাজ্য জুড়ে তল্লাশি অভিযান, ৬ জনকে গ্রেফতার করল STF, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
রাজ্য জুড়ে তল্লাশি অভিযান, ৬ জনকে গ্রেফতার করল STF, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
Nabadwip-Mayapur Bus: নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা পুণ্যার্থীভর্তি বাস, নবদ্বীপ-মায়াপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা পুণ্যার্থীভর্তি বাস, নবদ্বীপ-মায়াপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা
News Live Update : 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বড় ঘোষণা, বিজ্ঞপ্তিপ্রকাশ করে সরকার জানাল কীভাবে আবেদন, কারা পাবেন সুবিধা
'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বড় ঘোষণা, বিজ্ঞপ্তিপ্রকাশ করে সরকার জানাল কীভাবে আবেদন, কারা পাবেন সুবিধা
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে , কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না? জেনে নিন শর্ত!
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে , কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না? জেনে নিন শর্ত!

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget