এক্সপ্লোর

Amarnath Shakha: বাতিল হবে আরও ৫৯ হাজার চাকরি, শুভেন্দুর বিস্ফোরণ-হঁশিয়ারির পর ঘোষণা আরও এক BJP বিধায়কের

Recruitment Case: শুভেন্দুর বিস্ফোরণ-হুঁশিয়ারির পরে অমরনাথের এই দাবিতে তোলপাড় পড়ে গিয়েছে।

ওন্দা: বিস্ফোরণ ঘটতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঠিক তার পরই সোমবার চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের। এবার আরও ৫৯ হাজারের চাকরি যেতে চলেছে বলে ঘোষণা করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ৩০ তারিখ আরও ৫৯ হাজার চাকরি বাতিল হবে বলে  হুঁশিয়ারি দিলেন তিনি। শুভেন্দুর বিস্ফোরণ-হুঁশিয়ারির পরে অমরনাথের এই দাবিতে তোলপাড় পড়ে গিয়েছে। (Recruitment Case)

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। আদালতের সেই রায়ের নেপথ্যে রাজনৈতিক যোগের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। কারণ শনিবার প্রকাশ্য সভায় 'বিরাট বিস্ফোরণ ঘটতে চলেছে, তৃণমূল বেসামাল হয়ে যাবে' বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু। আর তার পরই ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। বিজেপি-র লিখে দেওয়া রায়ই আদালত শুনিয়েছে বলে সেই  নিয়ে অভিযোগ তুলেছেন মমতা। 

সেই আবহেই এবার অমরনাথ আরও চাকরি বাতিলের হুঁশিয়ারি দিলেন। প্রকাশ্য সমাবেশে তাঁকে বলতে শোনা যায়, "২৫ হাজার পরিবারকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভুয়ো চাকরি দিয়ে বরবাদ করে দিয়েছে। ৩০ তারিখ আসছে। আরও ৫৯ হাজার লোকের চাকরি যাবে। এই চোর তৃণমূলকে ভোট দেবেন, নাকি বিজেপি-কে, চিন্তা-ভাবনা করুন।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমরা চাকরি দিচ্ছি, আর ওরা চাকরি খাচ্ছে' ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

কোন ৩০ তারিখ, তা যদিও খোলসা করেননি অমরনাথ। তবে তাঁর মন্তব্য সামনে আসার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "চাকরি যাওয়ার একটা পৈশাচিক উল্লাস... বিজেপি-র নেতারা পৈশাচিক আনন্দ করছেন। তাঁদের সঙ্গে গলা মেলাচ্ছেন সিপিএম-কংগ্রেসের নেতারা। কত যোগ্য প্রার্থী পড়াচ্ছেন, কত যোগ্য প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছেন, তাঁদের কর্মচ্যুত করা... যেখানে SSC নির্দিষ্ট করে জানিয়েছে, বিতর্কিত বা প্রশ্নচিহ্ন বা তদন্তসাপেক্ষ আছে এমন চাকরি কাদের, তার মানে বাকিদের নিয়ে বিতর্ক নেই। তাহলে যাঁদের নিয়ে বিতর্ক নেই, তাঁদের চাকরি খাচ্ছে কোর্ট। এটা কোন ধরনের বিচার? এটা অবিচার। কোথাও এটা একসূত্রে বাঁধা, বিজেপি বলে দিচ্ছে, তার পর রায় দিচ্ছে কোর্ট। বিজেপি আগাম বলছে বিস্ফোরণ, তার পর চাকরি যাচ্ছে কোর্টে। বিজেপি বিধায়ক বলছেন আরও কিছু সোকের চাকরি যাবে, আবার একটা কোর্টের অর্ডার আসছে। তাহলে বিজেপি-র পার্টি অফিস থেকে টাইপ করে অর্ডার থাকছে, না কোর্ট অর্ডার লেখার সময় বিজেপি-র লোকজন থাকছে, প্রশ্ন উঠতেই পারে।"

এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "এ মাসের ৩০ তারিখ প্রাথমিক OMR শিট নিয়ে শুনানি রয়েছে। কে কী বলেছেন, কোন মাসের ৩০ তারিখ বুঝিয়েছেন, তা তিনিই বলতে পারবেন। আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে আমরা।" প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "নেই কাজ তো খই ভাজ। এসব বলে এঁরা মানুষের কাছে কী প্রমাণ করতে চাইছেন জানি না।কিন্তু চাল আর কাঁকর মিশে গিয়েছে। এটা সত্যিই যে যোগ্যদের চাকরি থাকা উচিত। আদালতের রায় নিয়ে বিশ্লেষণ হতে পারে, উচ্চ আদালতে যাওয়া যেতে পারে। কিন্তু এ নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা দুর্ভাগ্যজনক। এই চাকরি চুরির মধ্যে রাজনৈতিক ডিভিডেন্ট ভাঙানোর চেষ্টা করছে বিজেপি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget