এক্সপ্লোর

Agnimitra Paul : দুর্গাপুজোয় আমিষ 'নোংরা নোংরা খাবার'? 'বাগেশ্বর বাবা'র মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা, বললেন...

একই সুরে অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিলেন, বাঙালির দুর্গাপুজো আর নবরাত্রি এই জিনিস নয়। তাই পুজোয় বাঙালি কী করবে, কী খাবে, কী পরবে, কখন বাড়ি ফিরবে , সেটা অন্য কেউ বলে দেবে না। 

সৌমিত্র রায়, কলকাতা :  বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু ঘুরে ঘুরে ঠাকুর দেখা নয়। সেই সঙ্গে খাবারের স্টলে ঢুঁ মেরে এগরোল, চিকেন চাউমিনের মতো পছন্দের খাবার চেখে দেখা। আর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, মানে বাগেশ্বর বাবা বলছেন, "দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা খাবার তৈরি করা হয়।" এখানেই প্রশ্ন উঠছে, যে বাঙালি যুগ যুগ ধরে নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করছে, তাকে খাবার নিয়ে পাঠ দেওয়ার মধ্য়প্রদেশের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কে? 

বাগেশ্বর বাবার এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ভিন্নমত।  শমীক ভট্টাচার্য বলেছেন, "নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়। তো সেটাই খাবে।" কার্যত একই সুরে অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিলেন, বাঙালির দুর্গাপুজো আর নবরাত্রি এই জিনিস নয়। তাই পুজোয় বাঙালি কী করবে, কী খাবে, কী পরবে, কখন বাড়ি ফিরবে , সেটা অন্য কেউ বলে দেবে না। 

তিনি বলেন, ' আমার মনে হয়, আমার মাননীয় রাজ্যসভাপতি বলে দিয়েছেন ... যে কেউ বাইরে থেকে এসে তো বুঝবে না যে এখানে আমাদের বাঙালিদের কী বিষয়। অন্য রাজ্যে এই দুর্গাপুজোর সময় এই  দশ দিন যে পুজো হয়, সেখানে অন্য রাজ্যের সবাই মিলে নিরামিষ খায়। এখন তিনি যদি মনে করে থাকেন যে এখানেও সেই কালচার, এখানে তো সেই কালচারটা নয়। আমরা সারা বছর টাকা পয়সা জমাই দিয়ে আমরা পুজোর চার দিন রেস্টুরেন্টে গিয়ে কব্জি ডুবিয়ে মাংস খাবো, ইলিশ মাছ খাবো। সুতরাং রাজ্যে রাজ্যে কালচারটা আলাদা। উনি ওনার মতো করে বলেছেন,  যেটা উনি জানেন। উনি জানেন না যে এখানে কালচারটা ওইটা নয়। সুতরাং আমার   রাজ্য সভাপতি বলে দিয়েছেন আর আমিও বারবার বলেছি, আমরা কী খাবো, কী পোশাক করব, কখন বেরব, কখন বাড়ি ঢুকব এটা কেউ বলে দেবে না। যারা রাজনীতি করছেন... রাজনীতি করবেন না। রাজনীতির আগুনে আবার রুটি সেঁকবেন না।  মাননীয় রাজ্য সভাপতি খুব ক্লিয়ারলি, এর থেকে ক্লিয়ারলি আর বলা যায় না... যা বলার বলে দিয়েছেন। '

প্রসঙ্গত বাগেশ্বর বাবা নামে খ্যাত ওই ব্যক্তির বিতর্কিত মন্তব্য নিয়ে শমীক ভট্টাচার্য বলে দেন, ' নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়। তো সেটাই খাবে।আপনি কি আপনার বাড়িতে খাবেন সেটা কোনও সাধু নির্ধারিত করে দেবে?...আরে বিবেকানন্দ বলে গেছেন। তার ওপরে কে আছেন? যে মা কালী এখানে পাঁঠা খাবে। আমি তো বলছি, আমরা যে রকম আছি, আমাদেরকে সেরকম থাকতে দিন। আমাকে আমার মতো থাকতে দাও। ' 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget