Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal Weather Update: আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। এর পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

কলকাতা : আগামীকাল থেকেই কমবে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি কমলেই পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে শীতের আমেজ। অন্য়দিকে, ঘূর্ণিঝড়ের দাপট কমার পর আজ থেকেই স্বাভাবিক ছন্দে ফিরল পুরী। ঘূর্ণিঝড় শক্তি হারাতেই একদিকে পুরীতে যখন ঝলমলে আকাশ, তখন শনিবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সুত্রে খবর, রবিবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। পরের সপ্তাহেই মিলবে শীতের আমেজ।
দৈনিক আবহাওয়ার আপডেট | 21 নভেম্বর, 2026 https://t.co/TxAoZoGcK7 https://t.co/1iVfbTL0ya
— IMD Kolkata (@ImdKolkata) November 21, 2026
আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। এর পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সোমবার পর্যন্ত থাকবে আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহেই ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
Capital City Forecast for Seven Days, Dated: 21.11.2026 https://t.co/eYpOf7bjHc
— IMD Kolkata (@ImdKolkata) November 21, 2026
ঘূর্ণিঝড়ের দাপট কাটতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে পুরী। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকেই ঝাড়খণ্ডে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার বিরসা মুন্ডা বিমানবন্দরে ২০ টি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, আচমকা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলার চাষিদের। জমিতে জল জমে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হুগলির জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ কৃষি জমি। এর মধ্য়েই শনিবার, জমি সংলগ্ন নিকাশি নালায় গজিয়ে ওঠা কচুরিপানা পরিষ্কার করলেন খোদ জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ।
Special Message Bulletin No. 17: Yesterday’s Depression (Remnant of Severe Cyclonic Storm “Akvan”) weakened into a Low Pressure Area over north Chhattisgarh& neighbourhood. https://t.co/bCSsJnexst
— IMD Kolkata (@ImdKolkata) November 21, 2026
Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব






















