এক্সপ্লোর

West Burdwan: বিজেপি কর্মীকে দোকান করতে বাধা দেওয়ার অভিযোগ, ফের ধর্নায় অগ্নিমিত্রা

ইস্কো-র জমিতে দোকান তৈরি করতে চান বিজেপি কর্মী পূর্ণিমা দে। অভিযোগ, তাঁকে দফায় দফায় বাধা দেন স্থানীয় ব্যবসায়ী দেবশ্রী ভদ্র। বিজেপি কর্মীর দাবি, ইস্কোর তরফে তাঁকেই এই জমি দেওয়া হয়েছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলে (Asansol) বিজেপি কর্মীকে (BJP Worker) দোকান করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ফের ধর্নায় বসলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৈধ কাগজ থাকলেও তাঁদের কর্মীকে দোকান করতে তৃণমূল (TMC) বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি (BJP) বিধায়ক। পাল্টা ইস্কোর টাউন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)। ইস্কো সূত্রে খবর, জমিটি কোনও রাজনৈতিক দলের কর্মীকে দেওয়া হবে না।

এক টুকরো জমি ঘিরে যত কাণ্ড! শনিবারের পর এবার সোমবারও উত্তপ্ত হয়ে উঠল আসানসোল (Asansol) ! ফের ধর্নায় বসলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । পাল্টা ইস্কোর অফিস ঘেরাও করল তৃণমূল (TMC)। টানাপোড়েনের সূত্রপাত সপ্তাহ খানেক আগে থেকে ।

আসানসোলের বার্নপুর স্টেশন বাজারে ইস্কো-র (esco) জমিতে দোকান তৈরি করতে চান বিজেপি কর্মী পূর্ণিমা দে । অভিযোগ, তাঁকে দফায় দফায় বাধা দেন স্থানীয় ব্যবসায়ী দেবশ্রী ভদ্র । বিজেপি কর্মীর দাবি, ইস্কোর তরফে তাঁকেই এই জমি দেওয়া হয়েছে। পাল্টা স্থানীয় ব্যবসায়ী দাবি করেন, তাঁর কাছেও বৈধ কাগজ আছে । 

বিজেপি কর্মীকে দোকান করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে, শনিবার স্টেশন বাজারে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিষয়টির মীমাংসা না হওয়ায়, সোমবার হীরাপুর থানার সামনে ফের ধর্নায় বসেন তিনি ।

অগ্নিমিত্রা পালের দাবি, বৈধ কাগজ রয়েছে। তরপরও দোকান করতে বাধা দিচ্ছে তৃণমূল। এমনকী পুলিশও ব্যবস্থা নিচ্ছে না । এদিন পাল্টা পথে নামে তৃণমূলও। ইস্কোর টাউন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা । গেট ভেঙে অফিসে যান তৃণমূল কর্মীরা। ইস্কো কর্তৃপক্ষের আলোচনায় বসে তৃণমূলের ৫ কাউন্সিলরের প্রতিনিধি দল । 

আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর কথায়, সমস্যার সমাধান করুক ইস্কো। আমরা বাধা দিইনি । ইস্কো ডাস্টবিন করবে বলে পিসিও বুথ ভেঙে দিয়েছে। হঠাৎ করে ওই জমিটাই বিজেপি কর্মীকে দিল । পুরোনো ব্যবসায়ীদের লাইসেন্স রিনিউ করেনি ইস্কো। ইস্কো সূত্রে খবর, জমিটি কোনও রাজনৈতিক দলের কর্মীকে দেওয়া হবে না । বিজেপি কর্মীকে বিকল্প জমি দেওয়া হবে । 

আরও পড়ুন: Tapas Saha : তৃণমূল বিধায়ক তাপস ও তাঁর ঘনিষ্ট ইতিকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার বিজেপি নেতা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget