এক্সপ্লোর

Kamtapur: 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে', মুখ্যমন্ত্রীর সফরের আগে হুমকি কেএলও প্রধানের

Kamtapur Politics: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধান জীবন সিংহ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, খবরদার কোচ কামতাপুরের ওপর পা রাখবেন না।"

শুভেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষ এবং অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজই উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামীকাল আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) তৃণমূলের (TMC) কর্মী সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু, বুধবার, আলিপুরদুয়ারে আদিবাসীদের একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। আগামী বছরই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এর আগেই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধানের মুখে হুমকির সুর। 

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধান জীবন সিংহ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, খবরদার কোচ কামতাপুরের ওপর পা রাখবেন না। তোমরা কোচ কামতাপুর গঠনের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা করতে পারবে না।" 

মমতার সফরের আগেই ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি তুললেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দিলেন। KLO প্রধানের গলায় উঠে এল জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের মতো তিন বিজেপি সাংসদের নাম। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

আরও পড়ুন, 'সরকারি বিদ্যালয়ে আগে নজর দিক', বেসরকারি স্কুলে শিক্ষা কমিশনের নজরদারি প্রসঙ্গে মন্তব্য পবিত্র সরকারের

জীবন সিংহকে বলতে শোনা যায়, "যদি মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত পশ্চিমবঙ্গের শাসন-শোষণ-নির্যাতন- উপনিবেশিক শাসন বা জাতি বিদ্বেষ বলপূর্বকভাবে যদি কোচ কামতাপুরের ওপর চাপিয়ে দেয়, তাহলে পরিনাম কিন্তু ভয়ানক হবে। আমরা লক্ষ লক্ষ জীবন এই কোচ কামতাপুরের জন্য বা মাতৃভূমির জন্য উত্‍সর্গ করে দেব। রক্তের বন্যা বইয়ে দেব। বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মানি না।' 

প্রসঙ্গত, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে মালদা থেকে অসম সীমানা অবধি কামতাপুর রাজ্যের জন্য আন্দোলন করেছেন দুই দল। অসমের অল কোচ রাজবংশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নিম্ন অসম থেকে মালদা পর্যন্ত এলাকা প্রস্তাবিত কামতাপুর রাজ্যের মধ্যে রাখার দাবি তোলে। পৃথক রাজ্যের দাবি ঘিরে ২০০৮ সালে রণক্ষেত্র হয়ে উঠেছিল কোচবিহার।                                      

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget