এক্সপ্লোর

Digha Jagannath Temple: আজ অক্ষয় তৃতীয়া, সকাল থেকেই সাজো-সাজো রব, দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী

Mamata On Digha Jagannath Temple : আজ দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী, জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের দিনই কাঁথিতে শুভেন্দুর সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিল হাইকোর্ট

অর্ণব মুখোপাধ্য়ায়, বিটন চক্রবর্তী ও সৌভিক মজুমদার, কলকাতা: আজ অক্ষয় তৃতীয়ায়, দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে, গতকাল যজ্ঞে অংশ নেন তিনি। দিঘাজুড়ে এখন সাজো-সাজো রব। অন্য়দিকে, কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন, পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় জোরালো হচ্ছে পাক-যোগ ! 'পাকিস্তানে বসেই হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা ..'?

আজ জগন্নাথদেবের মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা। তার আগে দিঘাজুড়ে সাজো সাজো রব বাহারি আলোয় রঙিন ফুলে মোড়া সৈকত-শহর। বুধবার অক্ষয় তৃতীয়ায়, দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথদেবের মূর্তিতে মঙ্গল-স্নানের পর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হয়। এক্কেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, সেই স্থাপত্য় 
সেই উচ্চতা , পুরো দিঘাকে সাজানো হয়েছে নীল-সাদা রঙের তোরণে। 

প্রাণ প্রতিষ্ঠার আগে শুরু হয়েছে একলক্ষ বার মন্ত্রোচ্চারণ। গতকাল মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী।  পুণ্য়াহুতি দেন । বাজান কাঁসর শঙ্খ। দোলান চামর।  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে। হৃদয় দিয়ে। ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। আমি পুজো করি সবার জন্য। মা-মাটি-মানুষের জন্য়ে। কালকে বেলা আড়াইটে থেকে অনুষ্টান শুরু হবে। এবং ৩টের সময় দ্বারোদ্ঘাটন হবে। দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে।'

 জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্য়ে পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দ্বৈতাপতি। দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। সোমবারই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে দিঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গতকাল, মহাযজ্ঞে সামিল হন শিল্পপতি থেকে টালিগঞ্জের কলাকুশলীরা। অন্য়দিকে, আজ জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের দিনই কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 

সর্বাধিক তিন হাজার লোক নিয়ে এই কর্মসূচি পালন করা যাবে, বলে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।বিচারপতি ঘোষ বলেন, কাঁথি থানার আইসির ভূমিকা দেখে আদালত বিরক্ত। কর্মসূচিটি ধর্মীয়, নাকি ধর্মীয় ছদ্মবেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে সেটা দেখা আইসির কাজ নয়।পর্যবেক্ষণে আদালত জানায়, গোটা জেলা যেদিন উৎসবের মেজাজে থাকবে সেদিন রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে উৎসব পালন করা থেকে বিরত রাখা যায় না।

২৫ এপ্রিল কাঁথি থানার আইসি যে কারণ দেখিয়ে সম্মেলনের আবেদন খারিজ করেছেন, তাতে ভিড় সামলানোর অক্ষমতার থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বেশি করে লক্ষ্য় করা যাচ্ছে।মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য় সরকার। দ্রুত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে ইমেলে আবেদন জানানো হয়। তবে প্রধান বিচারপতি জানান, বুধবার যখন নিয়মিত বেঞ্চ বসবে তখন ফের আবেদন করবেন। বুধবারই এই সম্মেলন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget