এক্সপ্লোর

Kashmir Attack: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় জোরালো হচ্ছে পাক-যোগ ! 'পাকিস্তানে বসেই হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা ..'?

Pahalgam Attack: পাঠানকোট থেকে পুলওয়ামা, বারবার ভারতের বুকে আক্রমণে ষড়যন্ত্রের জন্ম দিয়েছে পাকিস্তানের মাটিই ! এবারও ক্রমশ জোরালো হচ্ছে পাক-যোগ ?

নয়াদিল্লি: দুহাজার এক সালে সংসদে জঙ্গি হামলা, তারপর ছাব্বিশ এগারোয় মুম্বই হামলা, পাঠানকোট, উরি, পুলওয়ামা। আর এবার পহেলগাঁও। গত কয়েক দশক ধরে এভাবেই বারবার ভারতকে রক্তাক্ত করে আসছে পাকিস্তান। 

আরও পড়ুন, পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটররা ? তদন্তে NIA, জঙ্গিরা কোথায় লুকিয়ে ?

পাঠানকোট থেকে পুলওয়ামা, বারবার ভারতের বুকে আক্রমণে সামনে থেকে জঙ্গি সংগঠনের নাম উঠে এলেও ষড়যন্ত্রের জন্ম দিয়েছে পাকিস্তানের মাটিই। আর দায় এড়ানোর মরিয়া চেষ্টার মধ্যেই পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনায়, এবারও ক্রমশ জোরালো হচ্ছে পাক-যোগ। এখানেই বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বুকে বারবার আক্রমণের নেপথ্যে বরাবর কাজ করছে সন্ত্রাসবাদের ত্রিভুজ। যেখানে সামনে জঙ্গি সংগঠন থাকলেও তার পিছনে পূর্ণ মদত দিয়েছে পাকিস্তানি সেনা ও পাক গুপ্তচর সংস্থা ISI. 

১৯৯৯ কান্দাহারে ইন্ডিয়ান এয়ার লাইন্সের আইসি-৮১৪ বিমান অপহরণের নেপথ্যে ছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। পিছনে ছিল পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা, ISI.২০০১ সালে সংসদে হামলায় জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবা-র কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন ছিল পাক সেনা ও ISI-এর, এমনটাই মনে করা হয়। ২০০৮ সালে মুম্বই হামলার নেপথ্যে ছিল লস্কর-ই-তৈবা। এক্ষেত্রে কোনও রাখঢাক নেই। জঙ্গিরা যে আগে থেকে তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবেই যে এই হামলা চালিয়েছিল, পরে তা স্বীকার করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ‘ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স’ বা ISI.  

চাপের মুখে পড়ে ২০০৯ সালের ৭ জানুয়ারি, পাকিস্তানের তথ্যমন্ত্রী শেরি রহমান সরকারিভাবে স্বীকার করে নেন যে, আজমল কাসভ পাকিস্তানের নাগরিক। ওই বছরের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক স্বীকার করেন, 'পাকিস্তানে বসেই হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা'। সবথেকে বড় কথা, মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কসাব নিজেই স্বীকার করেছিল, ২০১৬ পাঠানকোট হামলা, সেবছরই উরিতে হামলা ২০১৯-এ পুলওয়ামাকাণ্ডেও জইশ-ই-মহম্মদ প্রত্যক্ষভাবে হামলা চালালেও পিছনে ছিল পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা, ISI.

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget