এক্সপ্লোর

Alipore Fire Incident: আলিপুর অগ্নিকাণ্ডে অন্তর্ঘাত-আশঙ্কা, কী করে আগুন লাগল ৯ ও ১০ তলায়? আজ যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা

Alipore Fire Incident FIR: অগ্নিকাণ্ডে, আলিপুর থানায় অভিযোগ দায়ের দক্ষিণ ২৪ পরগনার ADM-এর।

কলকাতা: আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাত-আশঙ্কা। ভবনের চারতলায় প্রথমে আগুন লাগে, সেই আগুন নিভে যায়। পরে কী করে আগুন লাগল ৯ ও ১০ তলায়? আলিপুর থানায় অভিযোগ দায়ের দক্ষিণ ২৪ পরগনার ADM-এর। আগুন লাগার কারণ জানতে আজ এলাকায় যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন, গ্রেফতার এবার কলকাতা পুরসভার সদ্য় প্রাক্তন মেয়র পারিষদ, ধৃতকে লক্ষ্য করে ছোড়া হল ডিম

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল বুধবার। বহুতলের একের পর এক সরকারি দফতরের অফিসে আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। রাত পর্যন্ত আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। সরকারি অফিসে বিধ্বংসী আগুন, রাতেও লেলিহান শিখা, দাউ দাউ করে জ্বলল আগুন। ঠিকরে বেরোল লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢাকল চারিদিক। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একের পর এক সরকারি দফতরের অফিসে আগুন ছড়ায়। ৬টা তলার বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়।

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বুধবার সকাল ৯ টা ৫০ নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে প্রথম ধোঁয়া দেখতে পাওয়া যায়। ১০ তলা বিল্ডিংয়ের চারতলায় প্রথম আগুন লাগে। চোখের নিমেষে আগুন বিধ্বংসী আকার নেয়। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাঁচ ও ছ'তলায়। বিল্ডিং থেকে পরপর বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে। আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। এই বিল্ডিংয়ের চারতলায় কর্মিবর্গ দফতরের অফিস। ৯তলায় রয়েছে সর্ব শিক্ষা অভিযানের দফতর। এছাড়াও অন্যান্য তলায় রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, বন দফতর, RTO, বিদ্যুৎ বিভাগ, জল সম্পদ ও আদিবাসী উন্নয়ন দফতরের অফিস। এই বিল্ডিংয়ের পাশেই আলিপুর কোর্ট। রাস্তার চারিদিকে রয়েছে আইনজীবীদের চেম্বার, ছোট বড় দোকান।

অগ্নিকাণ্ডের জেরে সেখানে আতঙ্ক ছড়ায়। দুপুর সাড়ে ১২টা নাগাদ, ৯তলায় সর্বশিক্ষা অভিযানের দফতরে আগুন ছড়ায়। শিক্ষা দফতরের কর্মী  শুভজিৎ বসু বলেন, ইলেকট্রিকাল মেটেরিয়ালস কিন্তু আপডেটেড। MCB প্রত্য়েকটা ফ্লোরে, প্রত্য়েকটা কানেকশনের সঙ্গে MCB আছে। চট করে আগুন লাগা কিন্তু স্বাভাবিক নয়। শর্ট সার্কিট হলে তো MCB পড়ে যাবে। এত দাউদাউ করে আগুন লাগার তো কথা নয়। এরকম হওয়া খুব অস্বাভাবিক, খুব অস্বাভাবিক।দুপুরের পর, ৮ তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। সন্ধেতেও দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দমকল সূত্রে দাবি, ৯ তলায় প্রচুর EVM ছিল। সেগুলি ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget