এক্সপ্লোর

Alipurduar News: আলিপুরদুয়ারে বাইসনের হানায় মৃত ১, আহত ২

Alipurduar: আলিপুরদুয়ারের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের মহেশতলা অঞ্চলে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে আসা বাইসনের হামলায় মৃত্যু হল এক বয়স্ক ব্যক্তির। বাইসনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বাইসনের (Bison) হামলায় মৃত্য হল এক বয়স্ক ব্যক্তির। আহত হয়েছেন দু’জন। বন দফতরের (Forest Department) ঘুমপাড়ানি গুলিতে কাবু করা সম্ভব হয়েছে বাইসনটিকে। এরপর সেটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় গভীর জঙ্গলে। 

রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের (Alipurduar) ২ নম্বর ব্লকের মহেশতলা, মধ্য পারোকাটা, চেপানী, কাঁঠালতলা সহ সংলগ্ন অঞ্চলে। বাইসনকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের আধিকারিকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে খবর, আজ পারোকাটা গ্রাম পঞ্চায়েতের মহেশতলা অঞ্চলে রায়ডাক নদীর তীরে গরু চড়াতে গিয়ে বক্সার জঙ্গল (Buxa) থেকে বেরিয়ে আসা বাইসনের হামলায় গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা ৭২ বছর বয়সি নারায়ণ দাস। বাইসনের শিংয়ের আঘাতে তাঁর হাত-পা ও কানে গুরুতর চোট লাগে। প্রথমে কামাক্ষাগুড়ি প্রাথমিক হাসপাতাল এবং পরবর্তীকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। এই বৃদ্ধের মৃত্যুতে স্থানীয় অঞ্চলে শোকের ছায়া। বাইসনটিকে বন দফতরের কর্মীরা জঙ্গলে ছেড়ে দিয়ে এলেও, স্থানীয় বাসিন্দাদের মনে এখনও আতঙ্ক।

আরও পড়ুন বক্সায় বন্যপ্রাণী শিকার রোধে বন দফতরের কড়াকড়ি, চলছে সচেতনতা প্রচার

অন্যদিকে, সারাদিন বক্সা বন দফতরের দক্ষিণ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা বাইসনটিকে বাগে আনার চেষ্টা চালিয়ে যান। স্থানীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে বাইসনের আতঙ্ক। বিকেল চারটে নাগাদ মধ্য-পারোকাটা অঞ্চলে ঘুমপাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হন বন দফতরের কর্মীরা। তারপর বাইসনটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। 

এ বিষয়ে দক্ষিণ রায়ডাক রেঞ্জের আধিকারিক অমিতেশ শতপথি জানিয়েছেন, ‘একটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। বাইসনটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বাইসনের হামলায় মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।’

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget