এক্সপ্লোর

Alipurduar: বক্সায় বন্যপ্রাণী শিকার রোধে বন দফতরের কড়াকড়ি, চলছে সচেতনতা প্রচার

Alipurduar News: আদিবাসীদের এই রীতির ভরপুর সুযোগ নেয় চোরাশিকারীরা। এই সময়ে স্থানীয়দের কাজে লাগিয়ে বিভিন্ন জঙ্গলে চোরাশিকারীদের গতিবিধিও বেড়ে যায় বলে অভিযোগ ওঠে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দোল পূর্ণিমায় বিশেষ উদ্যোগ বক্সায় (Buxa)। বন্য প্রাণী শিকার রোধে জঙ্গলের নিরাপত্তায় কড়া প্রহরার ব্যবস্থা করল বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve)। টহলদারির সঙ্গে স্নিফার ডগ নিয়ে জঙ্গল পথে চলছে তল্লাশি। পাশাপাশি জঙ্গল সংলগ্ন বসতির বাসিন্দাদের নিয়েও চলছে সচেতনতা প্রচার।

দোল পূর্ণিমাতেই এমন বিশেষ উদ্যোগ কেন? দোলের সময়, আদিবাসী সম্প্রদায়ের মানুষ রীতি অনুযায়ী জঙ্গলে শিকার করতে যান। আধুনিক সমাজে শিকারের প্রচলন অনেকটাই কমে আসলেও এখনও বনের প্রাণী শিকার করে খাওয়া যে সম্পূর্ণ বন্ধ হয়েছে তা বলা যায় না। এখনও স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর একটা অংশ অস্ত্র নিয়ে লুকিয়ে চুরিয়ে জঙ্গলে শিকারে যান। জঙ্গলে ঢুকে তাঁরা মূলত খরগোশ, বুনো মুরগি, হরিণ, বাইসন, বুনো শুয়োর সহ বিভিন্ন বন্য প্রাণীদের শিকার করে উৎসব পালন করেন।

শুধু তাইই নয়। আদিবাসীদের এই রীতির ভরপুর সুযোগ নেয় চোরাশিকারীরা। এই সময়ে স্থানীয়দের কাজে লাগিয়ে বিভিন্ন জঙ্গলে চোরাশিকারীদের গতিবিধিও বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। সেই কারণেই বন্য প্রাণী শিকার রোধে এবার তৎপর হয়েছে বন দফতর। একদিকে যেমন জঙ্গলের টহলদারি বাড়ানো হয়েছে, তেমনই জঙ্গল পথের গাড়িতে স্নিফার ডগ নিয়ে শুরু করা হয়েছে তল্লাশি। পাশাপাশি জঙ্গল সংলগ্ন বিভিন্ন বনবস্তিবাসীদের এলাকায় সচেতনতার বার্তা দিতে শুরু করেছে বন দফতর। 

বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পরভিন কাসোয়ান বলেন, 'সব সময়ই আমাদের নজরদারি চলে, সতর্কতা বজায় থাকে। তবে দোল উৎসবকে সামনে রেখে আশেপাশের চা বাগান এবং বনবস্তির বাসিন্দাদের নিয়ে আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়ানোর কাজ হচ্ছে। পাশাপাশি বন দফতরের ওয়াল্ড-লাইফ স্কোয়াডের ১০থেকে ১২টি দল টহলদারির কাজ শুরু করেছে। দুইটি স্নিফার ডগকেও তল্লাশির কাজে লাগানো হচ্ছে।' আগামী ২০ মার্চ পর্যন্ত সর্বক্ষণ সমস্ত শক্তি দিয়ে জঙ্গলকে সুরক্ষিত রাখার চেষ্টা করা হবে বলে দাবি করেন বক্সার উপক্ষেত্র অধিকর্তা।

আরও পড়ুন: Hooghly News: দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গি দমন অভিযানে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget