এক্সপ্লোর

Alipurduar : ইউরোপিয়ান কায়দার গ্যালারি, প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির' স্টেডিয়াম-এর উদ্বোধন আলিপুরদুয়ারে

Earthen Stadium inaugurated at Alipurduar : মাঠে জল যাতে না দাঁড়ায় তারজন্য মাঠ এবং গ্যালারির মাঝে জল নিকাশিরও ব্যবস্থা রয়েছে

অরিন্দম সেন, আলিপরদুয়ার : প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির' স্টেডিয়াম-এর (Earthen Stadium) উদ্বোধন হল আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকে (Alipurduar no 2 Block)। জেলায় আরও দুটি স্টেডিয়াম উদ্ভোদনের অপেক্ষায় রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 

আজ বিকেলে এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার এবং এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। ফিতে কেটে, নারকেল ফাটিয়ে এবং ফুটবলে শট মেরে এর শুভ উদ্বোধন করেন তাঁরা। তারপর চার দলীয় একটি ফুটবল প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন উপস্থিত সকলে।

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার-২ নং ব্লকের সলসলাবাড়ি মডেল হাই স্কুল ময়দানে এই মাটির স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৬৩ লক্ষ ৪৪ হাজার ৫১৭ টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামের ৪২ লক্ষ টাকা খরচ বহন করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 

মাঠের বাউন্ডারি-সহ তিন পাশে তৈরি হয়েছে ইউরোপিয়ান কায়দার গ্যালারি। যেখানে দর্শকরা শুয়ে-বসে উপভোগ করবেন খেলা। মাঠে জল যাতে না দাঁড়ায় তারজন্য মাঠ এবং গ্যালারির মাঝে জল নিকাশিরও ব্যবস্থা রয়েছে। যা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট জেলাশাসক। 

তিনি জানান, মাদারিহাট ব্লকের হান্টাপারা এবং কুমারগ্রাম ব্লকে আরও দুটো এই মাটির স্টেডিয়ামের কাজ প্রায় সম্পন্ন। তাছাড়াও জেলার খেলোয়াড় প্রতিভাদের কথা মাথায় রেখে চা বলয়ে আরও ৩/৪টি এই ধরনের স্টেডিয়ামের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে।

এদিকে এরকম একটা স্টেডিয়ামের উদ্বোধন হওয়ায় স্বাভাবিকভাবেই জেলার ক্রীড়া মহল খুশি। এর হাত ধরে জেলায় খেলাধূলোর আরও উন্নতি হবে। উঠে আসবে একের পর এক প্রতিভা, এমনই আশা করছে জেলার ক্রীড়াপ্রেমী মানুষজন। শুধু তাই নয়, জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার খেলোয়াড়রাও নিজেদের প্রতিভা আরও বেশি সংখ্যক মানুষের কাছে মেলে ধরতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget