এক্সপ্লোর

কিং কোবরার ছোবলে হার্টফেল হাতির, নালা থেকে উদ্ধার দেহ

সাপের ছোবলের কারণেই হার্টফেল করে হাতির মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উঠে এসেছে

অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  ২০১২ সাল থেকে প্রতিবছর ১২ আগষ্ট সারাবিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব হাতি দিবস।  এবছরও বিশ্ব জুড়ে পালিত হয়েছে এই দিনটি। কিন্তু এর একদিন পরই আলিপুরদুয়ারে মৃত্যু হল একটি হাতির।

নিকাশি নালা থেকে উদ্ধার হল পূর্ণ বয়স্ক পুরুষ দাতাল হাতির দেহ। বাইরের থেকে কোনও আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ জানতে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয় বলে জানায় বনদফতরের তরফে জানান হয়েছে। আলিপুরদুয়ার জেলার দলসিংপারার গতিবাড়ি এলাকায় শুক্রবার সকালে স্থানীয় মানুষ দেখতে পায় মৃত হাতির দেহটি। সাপের ছোবলের কারণেই হার্টফেল করে হাতির মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) পারভিন কাসওয়ান। হাতির শুঁড়ের সামনের অংশে ছোবলের ধরন দেখে তা কিং কোবরা সাপ বলেই মনে করছেন বনদফতরের বিশেষজ্ঞরা।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের জঙ্গল অন্তর্গত সীমানার নিকাশি নালায় মৃত হাতির দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বনদফতরকে। এরপর বনদফতরের রেঞ্জ আধিকারিকরা এসে শুরু করে তদন্ত। পুরুষ পূর্ণ বয়স্ক হাতির ছোটো দাঁত দুটি অক্ষতই রয়েছে।  বনদফতর সূত্রে জানা যায়, মৃত হাতির দেহে বহিরাগত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সাধারণ মৃত্যু মনে হলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যায়। 

এদিকে, ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির তাণ্ডব। বেলপাহাড়ির কপাটকাটা গ্রামে হাতির হানায় বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার। ৪-৫টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনপুরে হাতির হানায় ফসল নষ্টের অভিযোগ করেছেন গ্রামবাসীরা। জেলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালরা। 

স্থানীয়দের দাবি, সুবর্ণরেখা পেরিয়ে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকছে। মাঝে মধ্যেই ঘুরে বেড়াচ্ছে জাতীয় সড়কে।সব মিলিয়ে জেলায় ৪২টি হাতি ছিল। আজ ঝাড়খণ্ড থেকে ৩০টা হাতির দল গিধনি বিটের আমতলিয়ার বাঘাখোন্দর জঙ্গলে ঢোকে। অন্যদিকে, জলপাইগুড়ির মালবাজারে বাইসনের আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। এদিন সকালে মালবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নীচ কলোনি এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে বাইসন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বন দফতরের কর্মীরা।

উল্লেখ্য, এক  শতাব্দী আগেও পৃথিবীতে ১২ মিলিয়নেরও বেশি হাতি ছিল। কিন্তু আজ এ সংখ্যাটি ৪ লাখেরও কম। 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget