এক্সপ্লোর

Alipurduar News: শৌচকর্ম সারতে বাড়ির বাইরে, হাতির মুখে পড়ে বেঘোরে মৃত্যু মহিলার, আহত স্বামী ও দুই শিশু

Elephant Attack: এ দিন ভোর রাতে ১৪-১৫ জনের একটি হাতির দল তাণ্ডব চালায় এলাকায়। বেশ কয়েক ঘণ্টা ঘরে চলে উৎপাত।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। কিন্তু হাতির মুখে পড়ে প্রাণ গেল এক মহিলার। আহত হয়েছেন তাঁর স্বামী এবং দুই শিশু-সন্তানও। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা বাড়ি ফিরলেও, ফেরা হয়নি ওই গৃহবধূর (Housewife Death)। ঘটনাস্থলেই বেঘোরে মৃত্যু হয়েছে তাঁর। বন দফতরের তরফে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে (Alipurduar Elephant Attack)। 

হাতির হামলায় মৃত্যু গৃহবধূর

আলিপুরদুয়ারের (Alipurduar News) ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাও বনবস্তির মুন্সি লাইনের ঘটনা। পুুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে শৌচকর্ম সারতে বাইরে বেরিয়েছিলেন বছর ২৪-এর গৃহবধূ মহসিনা খাতুন। সঙ্গে ছিল ৬ বছরের মেয়ে মর্জিনা খাতুন এবং তিন বছরের ছেলে। বাড়ির পা রাখতেই দলে থাকা একটি হাতির মুখে যান। দুই সন্তানের মধ্যে থেকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নেয়। তার পর লাথি মেরে ছুড়ে ফেলে পাশের ডোবার জলে। 

আরও পড়ুন: Kolkata Hospital : মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিসে রোগী, চত্বর জুড়ে চাঞ্চল্য

চিৎকার চেঁচামেচিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন মহসিনার স্বামী সহিদুল। দুই শিশুও মাকে বাঁচাতে ছুটে যায়। হাতির মুখে পড়েন সহিদুল এবং ওই দুই শিশুও। ওই তিনজনের উপর হামলা চালায় হাতিটি। তবে ততটা ক্ষতি হয়নি। হাতির দল সেখান থেকে চলে গেলে মহসিনার দেহ উদ্ধার করা হয় ডোবা থেকে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর রাতে ১৪-১৫ জনের একটি হাতির দল তাণ্ডব চালায় এলাকায়। বেশ কয়েক ঘণ্টা ঘরে চলে উৎপাত। তাতে এলাকার চারটি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি। 

বন দফতর থেকে ক্ষতিপূরণের আশ্বাস

এই ঘটনায় জলদাপাড়ার এডিএফও নবজিৎ দে-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকায় ভুট্টাক্ষেতের কারণেই হাতির উপদ্রব বেড়েছে। তবে বন দফতরের টহলদারি দলের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, মৃতের পরিবারকে বনদপ্তরের নিয়মানুসারে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে বলে জানান তিনি (Forest Department)। 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget