এক্সপ্লোর

Kolkata Hospital : মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিসে রোগী, চত্বর জুড়ে চাঞ্চল্য

মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে হঠাৎই চোখ যায় হাসপাতাল কর্মীদের। 

কলকাতা : বেলা তখন সাড়ে ১১ টা। হাসপাতালে ধুন্ধুমার। হাসপাতালের রোগী থেকে পরিজন, পথচারী সকলের নজর ঘুরে গেল মল্লিকবাজারের হাসপাতালের দিকে। বলা ভাল হাসপাতালের  কার্নিসের দিকে। 

মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ( Institute Of Neurosciences Kolkata) হঠাৎই চোখ যায় হাসপাতাল কর্মীদের।  কার্নিসে দেখা যায় এক রোগীকে। সকালে এই দৃশ্য দেখে হাসপাতালের নিচে ভিড় জমে যায়।

হাসপাতাল সূত্রে খবর, জানলা দিয়ে বেরিয়ে ৮ তলার কার্নিসে চলে যান ওই রোগী। নিচের দিকে তাকিয়ে তাঁকে হাত নাড়তেও দেখা যায়। নানারকম অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। কে তিনি, কী তার পরিচয়, তা জানা যায়নি। কী উদ্দেশেই বা তিনি উঠে পড়েছেন কার্নিসে তাও জানা যায়নি এখনও।  খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। সকলের নজর এখন চার দিকে। কী করতে চলেছে সে, কোনও ভয়াবহ পরিকল্পনা নেই তো ! নানারকম গুঞ্জন চলছে। 

এরপর ঘটনা স্থলে এসে পৌঁছান বাড়ির লোকেরা। তাঁরাও ইশারা করে বুঝিয়ে নামানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু তাকে বুঝিয়েও লাভ হয়নি। তিনি উপর থেকে একেকটি জিনিস চাইতে শুরু করেন। তাঁর কাছে পৌঁছে দেওয়া হয় কোল্ড ড্রিঙ্ক, খাবার। স্কাই লিফট আনা হয়। এরপর তিনি আবার ঝাঁপ দেওয়ার হুমকি দেন। তাই তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। বুঝিয়ে নামানোর চেষ্টা করলেও তিনি নামছিলেন না। তারপর কার্নিস থেকে ঝুলে পড়েন তিনি। প্রায় লাফ দেওয়ার উপক্রম হয়। নিচে জাল আনার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। 

এই ঘটনায় মল্লিক বাজার জুড়ে যানজট তৈরি হয়। মানুষ উদগ্রীব হয়ে তাকিয়ে থাকে, তিনি নামছেন কি না। বাড়ির লোকও আতঙ্কে তাকিয়ে থাকে। কাকুতি মিনতি করতে শুরু করেন তাঁরা। কিন্তু কিছু বোঝানোর চেষ্টা করলেও, ঠিক কী বলতে চাইলেন তিনি , তা বোঝা যায়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয় সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয় সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget