এক্সপ্লোর

Alipurduar News: আলিপুরদুয়ারে উদ্ধার খাঁচাবন্দি ক্যাঙারু, গ্রেফতার হায়দরাবাদের ২ বাসিন্দা

Kangaroo: কয়েকদিন আগেই শিলিগুড়ি থেকে চিতাবাঘের চামড়া ও নখ সহ গ্রেফতার করা হয় তিনজনকে। এবার আলিপুরদুয়ার থেকে উদ্ধার করা হল খাঁচাবন্দি ক্যাঙারু। এই ঘটনায় গ্রেফতার করা হয়ছে দু’জনকে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ (North Bengal) থেকে সম্প্রতি বিভিন্ন প্রাণীর দেহাংশ পাচারের ছক বানচাল করে দিয়েছে বন দফতর (Forest Department) ও পুলিশ (Cops)। এবার পুলিশের নাকা চেকিংয়ের (Naka checking) সময় ট্রাক থেকে উদ্ধার হল খাঁচাবন্দি ক্যাঙারু (Kangaroo)। চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা চালকসহ দুই। 

পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় অসম-বাংলা সীমান্তে (Assam-WestBengal Border) কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা পুলিশ ফাঁড়ির পাকড়িগুড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে গতকাল সন্ধেবেলা চলছিল পুলিশের নাকা চেকিং। সেই সময় একটি ছোট ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। ফাঁকা সেই ট্রাকের পিছনে ত্রিপল দিয়ে মোড়া খাঁচাবন্দি অবস্থায় একটি ক্যাঙারু দেখতে পান কর্তব্যরত পুলিশকর্মীরা। খাঁচাবন্দি ক্যাঙারুটি উদ্ধার করে ট্রাক চালক সহ হায়দরাবাদের দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্ভবত মায়ানমার থেকে গুয়াহাটি হয়ে ক্যাঙারুটি হায়দরাবাদে পাচার হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হচ্ছে। ক্যাঙারুটি কীভাবে এল এবং এই চক্রের পিছনে কারা রয়েছে, সে সব বিষয় নিয়েই তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন বক্সায় পর্যটকদের জঙ্গলে রাত কাটানোয় নিষেধাজ্ঞা বন দফতরের

শুক্রবার দুপুরে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুর থেকে উদ্ধার করা হয় চিতাবাঘের চামড়া ও নখ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে একটি বাইক আটক করা হয়। তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই ব্যাক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া ও নখ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আরও একজনের নাম। তাকেও এদিন গ্রেফতার করা হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই চিতাবাঘটি শিকার করে ধৃতরা। এরপর তারা সবাই মিলে বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চিতাবাঘটির চামড়া ও নখ গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল তাদের। তবে তার আগেই তারা ধরা পড়ে গেল। ধৃত তিনজনকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাত তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prasanta Barman : গ্রেফতার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
গ্রেফতার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
TMC News: তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে TMC?
তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে TMC?
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে আক্রমণ সোনালি গুহর
মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে আক্রমণ সোনালি গুহর
Chingrighata Metro: জট কাটল, সময়ের আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা অংশের কাজ! উচ্ছ্বসিত কর্মীরা
জট কাটল, সময়ের আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা অংশের কাজ! উচ্ছ্বসিত কর্মীরা

ভিডিও

Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Suryakumar Yadav: সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
Embed widget