এক্সপ্লোর

Malda Lottery News Update: কাঠ কুড়িয়ে জীবিকা নির্বাহ, ৩০ টাকার লটারির টিকিটেই বদলে গেল জীবন

মঙ্গলবার রাতে ৩০টাকা দিয়ে নাগাল্যান্ড (Nagaland) রাজ্যের এক সেট লটারি টিকিট কেনেন ব্যক্তি। বুধবার সকালে রেজাল্ট মেলাতে গিয়ে দেখেন লটারির প্রথম পুরস্কারের এক কোটি (1 Crore Prize) টাকা তিনি পেয়েছেন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: কাঠের টুকরো কুড়িয়েই দিন যাপন। হঠাৎ একটা কাগজের টুকরোই জীবন বদলে দেবে কে জানত! আলিপুরদুয়ার (Alipurduar) কালচিনির (Kalchini) রাভা বস্তির জ্বালানি কাঠ বিক্রেতা সজত রাভার। জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে, তা বিক্রি করাই ছিল তাঁর পেশা। লটারি কেটে রাতারাতি ১ কোটি টাকার মালিক হলেন তিনি। 

বক্সার (Buxa) নিমতি রেঞ্জ জঙ্গল সংলগ্ন রাভা বস্তির বাসিন্দা তিনি। গত মঙ্গলবার (Tuesday) রাতে ৩০ টাকা দিয়ে নাগাল্যান্ড (Nagaland) রাজ্যের এক সেট লটারি টিকিট কেনেন ওই ব্যক্তি। বুধবার সকালে রেজাল্ট মেলাতে গিয়ে দেখেন লটারির প্রথম পুরস্কারের এক কোটি টাকা তিনি পেয়েছেন। প্রথমে বিশ্বাস করতে পারেননি নিজের চোখকে। বুঝতেই পারেননি কী করবেন। এর পর পরিচিতদের পরামর্শে টিকিট নিয়ে কালচিনি থানায় (Kalchini Police Station) আসেন ওই প্রৌঢ়। থানা থেকেই করা হবে বাকি ব্যবস্থা। 

কাঠ কুড়িয়ে কীই বা রোজগার! দীর্ঘদিনের অভাব অনটনেই জীবনযাপন করেছেন। দিন আনা দিন খাওয়া পরিবারের এমন ভাগ্য ফেরায় খুশি হয়েছে পরিবার। আনন্দে চোখে জল প্রৌঢ়ের। বাকি জীবনটা স্ত্রীকে নিয়ে ভাল করে বাঁচতে চান। থানায় এসে সে কথাই জানিয়েছেন সজত রাভার। 

কিছুদিন আগে এভাবেই ভাগ্য বদলে গিয়েছিল মালদহের (Malda) এক ব্যক্তির। অভাবের সংসার। নিত্যদিন আর্থিক টানাটানি। চা বিক্রি করে পরিস্থিতি সামলানো যাচ্ছিল না। কিছু বাড়তি উপার্জনের আশায় লটারির টিকিটের ব্যবসায় নেমেছিলেন মালদার (Malda) এক যুবক। হতদরিদ্র সংসারে লটারির টিকিট কেনার মতো বিলাসিতা আদৌ ছিল না তাঁর। আর সেই লটারির টিকিট বিক্রির হাত ধরেই কপাল ফিরল তাঁর   রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মালদার  চা বিক্রেতা কমল মহলদার। তাঁর বয়স ৩৫। বিক্রি না হওয়া লটারির টিকিটে বাজিমাৎ হল। 

চা বিক্রির (Tea Seller) সঙ্গে সঙ্গে লটারির টিকিটও (Lottery Ticket) বিক্রি করতেন তিনি। সেদিন বিকেলে  ১২০ টাকার টিকিট অবিক্রিত থেকে যায় কমল মহলদারের। সেই টিকিটেই ভাগ্য খুলে যায় কমলের। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে জানতে পারেন তার অবিক্রিত টিকিটে এক কোটি টাকার পুরস্কার (1 Crore Rupees Prize) লেগেছে। 

প্রথমটা বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। বারেবারে মিলিয়ে নিশ্চিত হন তিনি। এরপর আরও কোন ঝুঁকি না নিয়ে সটান হরিশ্চন্দ্রপুর থানায় হাজির হন কমল মহলদার। সঙ্গে ছিল লটারির টিকিট।  কমল মহলদারের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা গ্ৰামে। বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বয়স্ক বাবা, মা আছেন। মা নির্মলা মহলদার কুশিদা বাজারে সবজি বিক্রেতা। লটারি থেকে যে টাকা পাবেন তা  দিয়ে দুই সন্তানকে ভালো শিক্ষার পেছনে খরচ করবেন কমল মহলদার। আপাতত এমনটাই ভেবে রেখেছেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget