এক্সপ্লোর

Alipurduar: শিক্ষাশ্রী প্রকল্পের বৈঠকে অনুপস্থিত, এগারোটি স্কুলের প্রধান শিক্ষককে শো-কজ বিডিওর

শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে সোমবার ব্লকের উনিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈঠকে ডেকেছিলেন ব্লক বিডিও। লিখিতভাবেও সেই বৈঠকের কথা জানানো হয়েছিল শিক্ষকদের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : শিক্ষাশ্রী প্রকল্পের বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে হাজির ছিলেন না এগারোটি স্কুলের প্রধান শিক্ষক। আর সেই কারণেই তাঁদের শো-কজ করলেন মাদারিহাট (Madarihat) ব্লকের বিডিও। পাশাপাশি শো-কজের চিঠি হোয়াটসঅ্যাপে মিড ডে মিল সংক্রান্ত গ্রুপে দেওয়ায় তৈরি হয়েছে বিতর্কও।

আরও পড়ুন - তৃণমূল পরিচালিত জেলা পরিষদের অডিট রিপোর্টে সাড়ে চার কোটি টাকার দুর্নীতি-বিতর্ক

মাদারিহাট ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে সোমবার ব্লকের উনিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈঠকে ডেকেছিলেন ব্লক বিডিও। লিখিতভাবেও সেই বৈঠকের কথা জানানো হয়েছিল শিক্ষকদের। গত ১ অক্টোবর স্কুলের মেলে সেই চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর দুপুর ১টায় শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয় বৈঠকে। কিন্তু বৈঠকের দিন দেখা যায়, মাত্র আটজন শিক্ষক বিডিওর ডাকা বৈঠকে হাজির হয়েছেন। কোনও কারণবশত বৈঠকে হাজির থাকেননি এগারোটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা। আর তাই অনুপস্থিত এগারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শোকজ করেন বিডিও। তবে অভিযোগ উঠেছে বিডিওর উদ্দেশ্যে।

জানা গিয়েছে,'শিক্ষারত্ন' পুরষ্কার পাওয়া এর প্রধান শিক্ষিকা-সহ বাকি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের শোকজের চিঠিটি বিডিও পোস্ট করে দেন মিড ডে মিল সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পদ্ধতি না মেনে এক্তিয়ার বহির্ভূত বিডিও-র সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ভাষায় তাঁকে নিন্দা করা হয়েছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, শো কজের চিঠি ব্যক্তিগতভাবে এগারোটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে সরাসরি না দিয়ে তা দেওয়া হয়েছে মিড ডে মিল সংক্রান্ত এসএসকে, এমএসকে, প্রাথমিক এবং দুনিয়র হাইস্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শাসক বিরোধী শিক্ষক সংগঠন। 

আরও পড়ুন - Alipurduar: বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ৩৮ জোড়া ট্রেন, ঘোরানো হচ্ছে রাজধানী-সহ ২০টি ট্রেনের যাত্রাপথ

মাদারিহাট ব্লকের বিডিওর বিরুদ্ধে আরও অভিযোগ জানিয়ে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের প্রায় সতেরোটি প্রকল্পের সঙ্গে সরাসরি সহযোগিতাকারী এই শিক্ষকদের বিরুদ্ধে বিডিও যে পদক্ষেপ নিয়েছেন, তা একেবারেই নিন্দনীয় এবং অপমানজনক। তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয় নিয়ে দ্বারস্থ হয়ে চলেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মাদারিহাট ব্লকের বিডিও শ্যারোন তামাঙকে ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন যে, শিক্ষাশ্রী সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষকদের শোকজ করা হয়েছে। আর তাছাড়া, এটি একেবারেই আমাদের আভ্যন্তরীন বিষয়। তাই এখনই কিছু বলা যাবে না।

সেরা শিরোনাম

AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
TMC News: শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
West Bengal Live Blog:জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম
জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম
TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget