এক্সপ্লোর

তৃণমূল পরিচালিত জেলা পরিষদের অডিট রিপোর্টে সাড়ে চার কোটি টাকার দুর্নীতি-বিতর্ক

অডিট রিপোর্ট তুলে ধরে আক্রমণে নেমেছে বিজেপি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার জেলা পরিষদের অডিট রিপোর্টে বেনিয়মের উল্লেখ। বিধি ভেঙে একটি সংস্থাকে অগ্রিম প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার অভিযোগ। অডিট রিপোর্ট তুলে ধরে আক্রমণে নেমেছে বিজেপি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার জেলা পরিষদের কাজ নিয়ে রাজ্য সরকারের করানো অডিট। আর সেই অডিট রিপোর্টে বেনিয়মের উল্লেখ ঘিরে সরগরম জেলার রাজনীতি। অভিযোগ, আইনের তোয়াক্কা না করেই একটি সংস্থাকে দফায় দফায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা দিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। 

৭ বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তার আলো লাগানোর খাতে দেওয়া হয়েছে অগ্রিম টাকা। অথচ বরাত প্রাপ্ত সংস্থা তার জন্য এক টাকাও সিকিওরিটি ডিপোজিট রাখেনি। বিজেপির অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড নামে যে  সরকারি সংস্থাকে ওই টাকা দেওয়া হয়েছে, জেলা পরিষদের সাধারণ সভায় তা নিয়ে কোনও আলোচনা হয়নি। 

আলিপুরদুয়ার জেলা পরিষদের বিজেপি সদস্য কল্পনা নাগ জানিয়েছেন, সাধারণ সভায় এই নিয়ে কোনও আলোচনা হয়নি। আমাকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত হয়েছে। 

আলিপুরদুয়ার জেলা পরিষদ তৃণমূল নেত্রী ও সভাধিপতি শীলা দাস সরকারের কথায়, যে দুর্নীতির অভিযোগ এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে সত্যতা নেই। নিয়ম মেনেই কাজ করিয়েছি। সংস্থার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখেই পেমেন্ট হয়েছে। 

এখানেই থামছে না বিতর্ক। অডিট রিপোর্ট সূত্রে খবর, আংশিক ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েই কাজ করেছে বরাতপ্রাপ্ত সংস্থা। অভিযোগ, তাদের সেই কাজ জেলা পরিষদ কর্তৃপক্ষ যাচাই পর্যন্ত করেনি। 

আলিপুরদুয়ারের বিজেপির সহ সভাপতি জয়ন্ত রায় জানিয়েছেন, বিজেপি মিথ্যে অভিযোগ আনছে সেটা কেউ বলতে পারবেনা। এই টাকা তৃনমূল পরিচালিত জেলা পরিষদ আত্মসাৎ করেছে। কেন্দ্রকে দিয়ে অডিট করালে এই অ্যামাউন্ট ৪ কোটি থেকে ৪০০ কোটিতে পৌঁছতে পারে। এই বিতর্কের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget