এক্সপ্লোর

Alipurduar: বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ৩৮ জোড়া ট্রেন, ঘোরানো হচ্ছে রাজধানী-সহ ২০টি ট্রেনের যাত্রাপথ

রেল সূত্রে খবর, গুমানিহাট, শালবাড়ি, ফালাকাটা স্টেশন সংলগ্ন রেললাইনে কাজ চলছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের একাধিক স্টেশনে কাজ চলছে লাইনের। তার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ৩৮ জোড়া ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু ট্রেনের যাত্রাপথ। পুজোর মুখে ট্রেন বাতিল ও রুট পরবির্তনে ডুয়ার্সে পর্যটন নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। রেল সূত্রে খবর, গতি আনতেই এই কাজ।

মেল, এক্সপ্রেস, স্পেশাল-সহ ৩৮ জোড়া ট্রেন বাতিল ছ’দিনের জন্য। ঘোরানো হল রাজধানী-সহ ২০টি ট্রেনের যাত্রাপথ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন ডিভিশনে একসঙ্গে এত ট্রেন বাতিলে, পুজোর মুখে আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা।

রেল সূত্রে খবর, গুমানিহাট, শালবাড়ি, ফালাকাটা স্টেশন সংলগ্ন রেললাইনে কাজ চলছে। তার জেরেই ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিউ-জলপাইগুড়ি থেকে নিউ-আলিপুরদুয়ার পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।

আলিপুরদুয়ার জংশন ডিভিশনের ডিআরএম দীলিপকুমার সিংহ জানিয়েছেন, ওই অঞ্চলে সিঙ্গল লাইন ছিল, ডাবল লাইন হবে। তার জন্য নন- ইন্টারলকিংয়ের কাজ চলছে। আগামী কয়েকদিনে কাজ সমপন্ন হবে। এ কারণে সিদ্ধান্ত। রেলের গতি আনবে। ইলেকট্রিফিকেশনের কাজ হবে। 

রেল সূত্রে খবর, তিনটি রাজধানী এক্সপ্রেস সহ ২০-টি ট্রেনের যাত্রাপথ ডুয়ার্স ও মাথাভাঙা-নিউ কোচবিহার হয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে সরাইঘাট, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা, ব্রহ্মপুত্র মেল, হাওড়া-গুয়াহাটি মেল-সহ অসংখ্য ট্রেন।

বাতিল আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা ও উত্তরবঙ্গ এক্সপ্রেস। পুজো মানেই, পর্যটনের মরশুম।এই সময় একাধিক ট্রেন বাতিলে, পর্যটনে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর তমাল গোস্বামীর কথায়, পুজোর আগে রেলের এই স্বিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা। ট্রেনে করে ডুয়ার্স আসা পর্যটকদের শিলিগুড়ি এসে গাড়িভাড়া করেই ডুয়ার্সে যেতে হবে। বাড়তি খরচের জন্য পর্যটকরাই হয়তো তাদের ভ্রমন বাতিল করবেন। রেলের দাবি, এই কাজের ফলে এখন কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও, ভবিষ্যতে গতি বাড়বে। 

আরও পড়ুন: West Midnapur: দলবদল সদস্যার, বেলদায় পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির

আরও পড়ুন: Mamata Banerjee: ‘এটা ম্যান মেড ক্রাইম’, বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসি-কে নিশানা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget