এক্সপ্লোর

AlipurduarNews: কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হতে গিয়ে মৃত্যু কিশোরের

স্থানীয় সূত্রে খূর, আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ির তেতুলতলার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র সূর্য বিশ্বাস। তাঁর বয়স ছিল ১৫ বছর। পরিবার সূত্রে খবর, কামাক্ষাগুড়ি হাই স্কুলের ছাত্র সূর্য।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অসচেতনতার মাসুল গুনতে হল কিশোরকে (Minor Death)। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রর। বুধবার কামাক্ষাগুড়ি রেলস্টেশন (Kamakshaguri Rail Station) সংলগ্ন ইয়ার্ডে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। 

স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কামাক্ষাগুড়ির তেতুলতলার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র সূর্য বিশ্বাস। তাঁর বয়স ছিল ১৫ বছর। পরিবার সূত্রে খবর, কামাক্ষাগুড়ি হাই স্কুলের ছাত্র সূর্য। বুধবার সকাল ১১টা নাগাদ প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল সূর্য। কানে মোবাইলের হেডফোন লাগিয়ে  রেললাইন পার হতে গিয়েই বিপত্তি বাঁধে। 

অন্যমনস্ক থাকায় ট্রেন খেয়াল করেনি ওই কিশোর। ১ নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি পেরিয়ে, ঠিকমতো দুপাশ না দেখেই আপ লাইনের উপর উঠে পড়ে। তখনই ওই লাইনে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে সে। 

আরও পড়ুন: Alipurduar News: ‘ছিনতাইয়ের দাবি সাজানো’; অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ও প্রেমিকা

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার জংশন জিআরপির পুলিশ আধিকারিকরা। রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সম্প্রতি ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে রাজ্য। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ পটনা-গুয়াহাটি বিকানের ১৫৩৬৬ এক্সপ্রেসটি লাইনচ্যূত হয়। দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। কিন্তু দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, ইঞ্জিনের পর থেকে ১২টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। একটি কামরার উপর উঠে যায় আর একটি কামরা। একাধিক কামরা লাইনচ্যূত হয়ে যায়। এমনকি একটি কামরা জলেও গিয়ে পড়ে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আলিপুরদুয়ারের ডিআরএম (Divisional Railway Manager/DRM) দিলীপ কুমার সিংহ জানিয়েছেন, কোভিডের কারণে ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল। ফলে হতাহতের সংখ্যা মারাত্মক জায়গায় পৌঁছবে না বলে আশাবাদী তিনি। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget