এক্সপ্লোর

Ration Card: মাছ ধরার জালে রেশন কার্ড, শুরু রাজনৈতিক তরজা

Alipurduar News: প্রাথমিকভাবে জানা গিয়েছে এই সব রেশন কার্ডগুলি স্থানীয় মানুষদের নামেই রয়েছে।

অরিন্দম সেন, ফালাকাটা: মাছ ধরার জালে উঠে এল প্যাকেট বন্দি কয়েকশো রেশন কার্ড। ঘটনা ফালাকাটা (Falakata) ব্লকের ধনীরামপুর-২ অঞ্চলের। ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ঘটনা জানা নেই বলে দাবি জেলা খাদ্য দফতরের আধিকারিকের। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা খাদ্য দফতর।

মাছ ধরার জালে ডিজিটাল রেশন কার্ড: প্রাথমিকভাবে জানা গিয়েছে এই সব রেশন কার্ডগুলি স্থানীয় মানুষদের নামেই রয়েছে। আলিপুরদুয়ার জেলা খাদ্য দফতরের আধিকারিক বাবুল চন্দ্র ভক্ত বলেন, “ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সীমানায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই সব রেশন কার্ড চালুই রয়েছে। কোনও কারণে গ্রাহকের কাছে ওই সব রেশন কার্ড পৌঁছয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

জানা গিয়েছে, পোস্ট অফিসের মারফত রেশন কার্ড উপভোক্তাদের হাতে পৌঁছয়। মনে করা হচ্ছে, এই সব রেশন কার্ডগুলো পোস্ট অফিস থেকে বিতরণ করা হয়নি।  ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির ফালাকাটা ১ নম্বর মণ্ডলের সভাপতি বঙ্কিম চন্দ্র রায় ডাকুয়া বলেন, “মাছ ধরার জালে বস্তা বন্দি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয়েছে। বস্তায় প্রায় পাঁচশো রেশন কার্ড রয়েছে। রাজ্যে যে রেশন কেলেঙ্কারি হয়েছে এই ঘটনা তারই প্রমাণ।’’ বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবব্রত পাল বলেন, “বিজেপি শুধু সমালোচনা আর বাজার গরম করতে পারে। মানুষের জন্য ওরা কোনও কাজ করতে পারে না। রেশন কার্ড নদীতে পাওয়া গিয়েছে। কোথা থেকে এই সব রেশন কার্ড এলো তা তদন্ত করছে প্রশাসন। কেউ দোষী হলে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে।”

গতকালই মালদার মানিকচক পঞ্চায়েত দফতর সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয়েছে শতাধিক রেশন কার্ড। ঘটনায় তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচকের বিডিও কারমবীর কেশব। রেশন কার্ড উদ্ধার হওয়ায় প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। তাঁদের, অভিযোগ, রেশন কার্ড পেতে বারবার প্রশাসনের কাছে ছুটতে হয়। আর এদিক পুকুরের মধ্যে উদ্ধার হচ্ছে রেশন কার্ড। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kalyan Banerjee: কল্যাণের পরিবর্তে নাদিমুল, কেন প্রতিনিধিদল থেকে বাদ শ্রীরামপুরের সাংসদ?

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget