এক্সপ্লোর

Kalyan Banerjee: কল্যাণের পরিবর্তে নাদিমুল, কেন প্রতিনিধিদল থেকে বাদ শ্রীরামপুরের সাংসদ?

TMC Delegation: তৃণমূল সূত্রে খবর, গতকাল সংসদ ভবনের মকর-দ্বারে প্রতিবাদ দেখানোর সময়, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে উপহাস করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের প্রতিনিধিদল থেকে শেষ মুহূর্তে বাদ পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। প্রথমে শ্রীরামপুরের সাংসদের নাম থাকলেও, পরে তাঁর জায়গায় প্রতিনিধিদলে রাখা হয় আরেক সাংসদ নাদিমুল হককে। 

প্রতিনিধিদল থেকে শেষ মুহূর্তে বাদ: তৃণমূল সূত্রে খবর, গতকাল সংসদ ভবনের মকর-দ্বারে প্রতিবাদ দেখানোর সময়, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে উপহাস করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাই বিতর্ক এড়াতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের দাবি-দাওয়া সংক্রান্ত বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে না রাখাই শ্রেয় মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর ইচ্ছাতেই তৃণমূলের প্রতিনিধিদল থেকে কল্যাণের নাম বাদ পড়েছে বলে দলীয় সূত্রে খবর।

সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার ফের উত্তাল হয়েছিল সংসদ চত্বর। একজোট হয়ে বিক্ষোভ-অবস্থানে সামিল হয়েছিলেন বিরোধী দলের সদস্যরা। আর সেখানেই ধরা পড়ে বিতর্কিত এক ছবি। নতুন সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়িতে যখন বিরোধী দলের সাংসদরা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন অঙ্গভঙ্গি করে বেশ কিছু কথা বলতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের একেবারে সামনে দাঁড়িয়ে, তাঁর অঙ্গভঙ্গি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন রাহুল গাঁধী। কল্য়াণের একপাশে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অন্যপাশে শতাব্দী রায়,সৌগত রায়, শান্তনু সেনরা বসেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অঙ্গভঙ্গির মাঝে, নানা কথা বলতেও দেখা যায়। কল্যাণের পিছনে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরীও। হাসতে হাসতে কার্যত লুটিয়ে পড়ার জোগার RJD সাংসদ মনোজ ঝার। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছিলেন, 'অশোভন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রেকর্ড থাকল, যাঁরা সাংবিধানিক পদকে উপহাস করেন, কংগ্রেস তাঁদেরকে সমর্থন করে।' 

আর এই ঘটনাতেই তোলপাড় দেশ। যা নিয়ে নিন্দা করেছেন খোদ প্রধানমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং রাষ্ট্রপতিও। ফোন করে প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেছেন বলে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। পাশাপাশি তীব্র নিন্দা করেছেন দেশের রাষ্ট্রপতিও। এদিন এক্স হ্যান্ডলে দ্রৌপদী মুর্মু লিখেছেন, 'সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে যেভাবে উপহাস করা হয়েছে তাতে আমি ব্যথিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাক্ স্বাধীনতা নিশ্চয়ই আছে। কিন্তু তাঁদের অভিব্যক্তি অবশ্যই মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত। সেটাই সংসদীয় পরম্পরা, দেশের মানুষও সেটাই প্রত্যাশা করে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: শীতের স্পেল জারি দক্ষিণবঙ্গে, সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget