Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
District News: আজ সকাল সোয়া সাতটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডলমোর চা বাগানের ১৪বি নম্বর সেকশনে ডলমোর বাসবাড়ী লাইনের বাসিন্দা ৭০ বছর বয়সী কালু থাপার ওপর একটি বুনো হাতি হঠাৎ হামলা চালায়।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বীরপাড়া ব্লকে হাতির হানায় ফের একজনের মর্মান্তিক মৃত্যু। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এমন ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটনা। সঙ্গত কারণেই বীরপাড়ার ডলমোর চা বাগানে ঘটা এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া সাতটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডলমোর চা বাগানের ১৪বি নম্বর সেকশনে ডলমোর বাসবাড়ী লাইনের বাসিন্দা ৭০ বছর বয়সী কালু থাপার ওপর একটি বুনো হাতি হঠাৎ হামলা চালায়। বুনো হাতির হানায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর প্রাণ যায়।
উল্লেখ্য, ঠিক দু'দিন আগেই বীরপাড়া ডিভিশনে এক ব্যক্তিকে পিষে মেরেছিল একটি বুনো হাতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় একই এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও ভীতি সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছান এবং দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন।
আরও পড়ুন:- দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
গত মাসে জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের ভেতরে এক মাহুতের মৃত্যু হয়েছিল। তবে তাঁর কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। ৯ সেপ্টেম্বর দুপুর নাগাদ হাতি নিয়ে জঙ্গলে টহল দিয়ে গিয়েছিল অর্জুন ওঁরাও নামক বছর ৪০-র এক মাহুত। সেই সময় আকাশ কালো করে ব্যাপক বৃষ্টি শুরু হলে হাতিটিকে ছেড়ে একটি গাছ তলায় আশ্রয় নিয়েছিল অর্জুন। আচমকা বজ্রপাত হলে সেখানেই মাটিতে লুটিয়ে পরে অর্জুন।
অন্যান্য মাহুতরা খবর পেয়ে অর্জুনকে উদ্ধার করে চালসা মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্জুন ওড়াওকে মৃত বলে ঘোষনা করে। বজ্রপাতের পাশাপাশি গুরুমারা অভয়ারণ্য এলাকায় ব্যাপক ঝড় হয়, ঝড়ে রাস্তায় জঙ্গলের একাধিক গাছ পড়ে যাওয়ার কারনে জলপাইগুড়ি থেকে মালবাজারগামী রাজ্য সড়ক প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল। প্রচুর গাড়ি এম্বুলেন্স আটকে যায় রাস্তায়, বনকর্মীদের তৎপরতায় দ্রুত রাস্তা পড়ে থাকা গাছ সরিফেলার কাজ শুরু হয়েছে বলে বনদপ্তর সুত্রের খবর।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?






















