এক্সপ্লোর

Alipurduar News: দশ বছরে হয়নি নিয়োগ, আলিপুরদুয়ারে একাধিক প্রাথমিক স্কুলে নেই প্রধান শিক্ষক

Alipurduar News Update: ফালাকাটার বহু প্রাথমিক (Primary) স্কুলে এক দশকের বেশি সময় ধরে প্রধান শিক্ষকই নেই। এই অভিযোগ তুলে বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বহু প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকই (Principal) নেই। গত দশ বছরে নিয়োগই হয়নি প্রধান শিক্ষক। এমনই অভিযোগ জানিয়ে স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন জমা দিয়েছেন খোদ শাসক দলের শিক্ষক সংগঠনের সদস্যরা। তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। প্রধান শিক্ষক নিয়োগের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ।

কেন্দ্রের রিপোর্টে প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়েছে নতুন পালক। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক শিক্ষায় দেশে শীর্ষস্থানে বাংলা। এই স্বীকৃতির মধ্যেই অন্য রকম ছবি উঠে এল উত্তরবঙ্গের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার থেকে। ফালাকাটার বহু প্রাথমিক স্কুলে এক দশকের বেশি সময় ধরে প্রধান শিক্ষকই নেই। এই অভিযোগ তুলে বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার ফালাটাকা অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে ডেপুটেশন জমা দেন ওই সার্কেলের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ারে ১২টি সার্কেলে মোট ৮৪১টি প্রাথমিক স্কুল রয়েছে। তার মধ্যে ফালাকাটা সার্কেলে রয়েছে ৮০টি প্রাথমিক স্কুল। অভিযোগ, ফালাকাটা সার্কেলের ৮০ শতাংশ প্রাথমিক স্কুলেই নেই প্রধান শিক্ষক নেই। গত ১০ বছরে প্রধান শিক্ষক পদে কোনও নিয়োগও হয়নি। কোনও পদোন্নতি ছাড়াই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে সহকারী শিক্ষকদের।

ডব্লুবিটিপিটিএ- এর ফালাকাটা সার্কেল সাধারণ সম্পাদক রাজেশ শুক্লা বলেন,“আমাদের যে সমস্ত সার্কলে বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়গুলোতে টিআইসি বসিয়ে কাজ চলছে। প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। ২০১১ সাল থেকে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। এটা সিক্ষক শিক্ষিকাদের সম্মানের বিষয়। আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।  শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।’’

ফালাকাটা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক বলেন, “প্রধান শিক্ষক নিয়োগ যাতে রেগুলার বেসিসে হয় তার দাবি জানিয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।’’ অভিযোগ সামনে আসতেই প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছেন এলাকার বিধায়ক। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, “হেড মাস্টার না থাকায় শধু শিক্ষকের ক্ষতি নয়, শিক্ষারও ক্ষতি। প্রধান শিক্ষক নিয়ে অবিলম্বে আমরা চাই সার্কুলার জারি করে যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতা বলতে সিনিয়রটি বেসিসে মান্যতা দিয়ে এগুলো করা হোক।’’

ফালাকাটার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ।আলিপুরদুয়ার ডিপিএসসি-এর চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, “আইনে বলা আছে দেড়শো জনের বেশি পড়ুয়া থাকলে একজন করে হেড টিচার থাকবে। বলা নেই যে তার চেয়ে কম পড়ুয়া থাকলে হেড টিচার নেওয়া যাবে না। এই ব্যাপারটা নিয়ে ভেবেছি। ডেপুটেশন পেলেই পাঠিয়ে দেব। বলব এরকম অবস্থায় আমাদের পারমিশন দেওয়া হোক।’’

 

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget