এক্সপ্লোর

Alipurduar News : ২৬ বছর রাজত্ব করে সবাইকে কাঁদিয়ে চলে গেল রয়্যাল বেঙ্গল 'রাজা'

Tiger's Death : তার বয়স হয়েছিল ঠিকই, তবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে, দেহের ময়নাতদন্ত হলে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার :  তার মেজাজখানা ছিল রাজারই মতো। মাদারিহাট সাউথ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ( South Khairbari tiger rescue and rehabilitation centre at Alipurduar's Madarihat ) দিনভর শোনা যেত তার গর্জন। চেহারা থেকে হাবভাব, সবেতেই ছিল তার রাজকীয় ভাব। সেই ছিল ওই পুনর্বাসন কেন্দ্রের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার ( Royal Bengal Tiger) । ভালবেসে নাম রাখা হয়েছিল রাজা (Raja) ! আর শোনা যাবে না রাজার গর্জন। চলে গেল সবার প্রিয় রাজা। 

ওই কেন্দ্রের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার রাজার বয়স ছিল প্রায় ২৬।   রবিবার গভীর রাতে মৃত্যু হল তার।  জলদাপাড়া ( Jaldapara ) বনদফতর সূত্রে খবর, তার বয়স হয়েছিল ঠিকই, তবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে, দেহের ময়নাতদন্ত হলে।  তাই এই নিয়ে নিশ্চিতভাবে কিচ্ছুটি জানায়নি বনদফতর। 

আরও পড়ুন :

‘খুন হননি আনিস খান’ চার্জসিটে দাবি SIT এর

২০২১ সালের ২৩ অগাস্ট রাজার ২৫ বছরের জন্মদিনও পালন হয়েছিল দারুণভাবে। জানা যায়,  ২০০৮ সালে সুন্দরবনে কুমিরের হামলায় গুরুতর জখম হয়েছিল সে। তখন তার বছর ১২ বয়স।  তখন সেই বাঘকে উদ্ধার করা হয়। তাকে বাঁচিয়ে রাখাটাই সেই সময় কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বনদফরের কাছে।  পায়ে ক্ষতের সৃষ্টি হয়।

প্রথমে আলিপুর চিড়িয়াখানায় চলেছিল তার চিকিত্সা। তারপর ২০০৮ সালে সেখান থেকে নিয়ে আসা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু কলকাতা থেকে এতটা পথ আসা তো আর মুখের কথা নয়। ফলে জখম পুরোপুরি সারার আগে আবারও অসুস্থ হয়ে পড়ে সে।

উত্তরবঙ্গের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছিল রাজার।  কিন্তু তাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে এতটুকুও হাল ছাড়তে রাজি ছিলেন না প্রাণী চিকিত্সক থেকে শুরু করে বনকর্মীরা। শেষপর্যন্ত সুস্থ হয়ে ওঠে রাজা।

অকেজো একটি পা নিয়েই বেঁচে ছিল সে। গত ২৩ অগাস্ট ২৫ তম জন্মদিন ছিল তার। কেক কেটে, এনক্লোজারের সামনে  রাজকীয় ভাবেই রাজার জন্মদিন পালন করেছিলেন বনকর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন,  বাঘের এতদিন বেচে থাকা বিষ্ময়কর। 

সেদিন প্রান ভরে সকলেই রাজার দীর্ঘায়ু কামনা করলেও রবিবার রাজার রাজত্ব শেষ হয়।   রইল রাজার স্মৃতিভরা এনক্লোজার। শোকাহত বনকর্মীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget