এক্সপ্লোর

Alipurduar News: মাত্র ৭০ মিটার দূরে প্যাসেঞ্জার ট্রেন, সন্তানদের নিয়ে লাইনের উপর দাঁড়িয়ে মা হাতি..

Passenger Train Avoided Major Collision: সন্তানদের নিয়ে ঝুঁকির লাইন পারাপার মা হাতির, চালকের তৎপরতায় বড় সংঘর্ষ এড়াল প্যাসেঞ্জার ট্রেন

আলিপুরদুয়ার: রেলের লোকো-পাইলটদ্বয়ের তৎপরতায় হাতির দলের সাথে সংঘর্ষ এড়াল প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের হাসিমারা-মাদারিহাট স্টেশনের মাঝে।

জানা গিয়েছে, রেলের কিমি ১৩০/৩ স্থানে জলদাপাড়া জাতীয় উদ্যান ভেদ করে যাওয়া ডাউন ধুবড়ি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, ট্রেনের লোকো পাইলটদ্বয় লক্ষ্য করেন ইঞ্জিন থেকে পায় ৭০ মিটার দূরে ট্র‍্যাকের পাশেই রয়েছে হাতির দল। তৎক্ষনাৎ ইঞ্জিনের ব্রেক কষে দাড় করিয়ে দিতে সক্ষম হন তারা।

এরপরেই দেখা যায়, ট্র‍্যাকের বাপাশে থাকা পূর্ণ বয়ষ্ক একটি স্ত্রী হাতি ও তার দুই শাবককে নিয়ে উঠে আসে ট্র‍্যাকে। তারপরে একে একে ট্র‍্যাকে উঠে আসে দলের বাকি হাতিরাও । প্রায় সাড়ে ৩ মিনিট রেল ট্র‍্যাকের উপর রাজত্ব চালিয়ে ধীরে ধীরে তাঁরা ট্র‍্যাক পেরিয়ে ডান পাশের জঙ্গলে প্রবেশ করলে স্বাভাবিক হয় ট্রেন যাত্রা।

অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কখনও আহত হয়েছে, কখনও মৃত্যু হয়েছে হাতির। একুশ সালে আলিপুরদুয়ারে  হঠাৎ রেললাইনে এভাবেই দেখতে পাওয়া গিয়েছিল হাতিকে। সেবারও চালকের তৎপরতায় রক্ষা হয়। নাগরাকাটা থেকে চালসা যাওয়ার পথে বাচ্চা-সহ রেললাইনে চলে আসে দুটি পূর্ণবয়স্ক হাতি। দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। হাতি নিরাপদে রেললাইন পেরনোর পর ফের ট্রেন ছাড়েন চালক।

  ডুয়ার্সের সেবক-গুলমা লাইনে একই কাণ্ড ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসা শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে চলে আসে একটি হাতি। তবে সে বারও ট্রেনচালকের তৎপরতার মর্মান্তিক পরিণতি এড়ানো গিয়েছিল। দ্রুত ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেছিলেন চালক ও সহকারী চালক। বড়সড় বিপদের হাত থেকে বেঁচেছিলেন যাত্রীরাও। পাহাড়ে এমন অভিজ্ঞতা রয়েছে আরও।

 আরও পড়ুন, ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী

ডুয়ার্সের চালসা-নাগরাকাটা রেললাইনও এই ঘটনার সাক্ষী।  লাইনে পিলারের কাছে হাতি পারাপারের সময় চলে আসে ট্রেন। রেল সূত্রে খবর, লাইনে যে হাতি থাকতে পারে সে কথা বেশ কিছুটা আগেই টের পেয়েছিলেন চালক । তাঁর এবং সহকারী চালকের তৎপরতায় প্রাণ বাঁচে প্রাণীটির। কিছু ঘটার আগেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালক ও সহকারী চালক। হাতিটি লাইন পেরিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলে এগিয়ে যায় ট্রেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
Mamata Banerjee: একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?
একসময় বিরোধী দল ভেঙেছে তৃণমূল, একই কৌশলে এখন জেরবার মমতা, কী বলছে রাজনৈতিক ইতিহাস?

ভিডিও

Nandigram | মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থনের ঘোষণার পরই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Kalyan Banerjee |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ | ABP Ananda
ISF News |
Nandigram News | প্রার্থীপদ প্রত্যাহারের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget