এক্সপ্লোর

Alipurduar: পাড়ায় শিক্ষালয়ে মুক্তাঙ্গনে শিক্ষার সাফল্য ধরে রাখতে তৈরি আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুল

School Education: কোভিড বিধি মেনে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ অবধি পঠনপাঠন শুরু হল স্কুলে। তবে এখনও অপেক্ষায় ছোটরা। অভিভাবকদের অনেকেই চাইছেন, প্রথম থেকে সপ্তম শ্রেণি অবধি স্কুল খুলে দেওয়া হোক দ্রুত।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ‘আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে।’

কবি সুনির্মল বসুর এই উক্তিটিকে সামনে রেখেই করোনা পরিস্থিতিতে শুরু হয় মুক্তাঙ্গনে শিক্ষা। সেই সাফল্য এবার সরকারিভাবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পে উজাড় করে দিতে চায় আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুল কর্তৃপক্ষ। পাড়ায় শিক্ষক-শিক্ষিকাদের পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়া, অভিভাবকরাও।

করোনা সংক্রমণ উদ্বেগকজনকভাবে বেড়ে যাওয়ায় বন্ধ হয়েছিল বিদ্যালয়ে সশীরে পঠন-পাঠন। দীর্ঘদিন ঘরবন্দি ছাত্র-ছাত্রীরা হারিয়ে ফেলছিল তাদের মানসিক ও শারিরিক বিকাশ। সেই পরিস্থিতিতে আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছিল ‘মুক্তাঙ্গনে শিক্ষা’।

আশেপাশের খোলা মাঠে প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তাঙ্গনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চার মাধ্যমে মানসিক বিকাশের ব্যবস্থা নিয়েছিলেন তাঁরা।

এই উদ্যোগ সাড়া ফেলে অভিভাবকদের মধ্যেও। আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করে বিভিন্ন এলাকার কচিকাঁচারাও।

এরই মধ্যে সরকারি নির্দেশে আগামী সোমবার, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। এবার স্কুল কর্তৃপক্ষের ‘মুক্তাঙ্গনে শিক্ষা’ সাফল্যকে  সরকারিভাবে ‘পাড়ায় শিক্ষালয়’-এ  উজাড় করে দিতে চান আলিপুরদুয়ারের গোবিন্দ হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

স্কুলের পঠনপাঠন শুরু হলে ভাল হয়, এটা মেনে নিয়েও শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, ঘরে বসে যে শিক্ষা, তার চেয়ে অনেকটাই ভাল মুক্ত আকাশে খেলাধুলার মাধ্যমে পড়াশুনা। তবে তাঁদের এটাও বিশ্বাস, পরিস্থিতি আবার স্বাভাবিক হবে এবং স্কুলেই ফের পড়া শুরু হবে।

করোনা আবহেই গতকাল থেকে খুলেছে স্কুলের দরজা। স্কুলে ফিরেছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। করোনা আবহে জারি হয়েছে বেশ কিছু নিয়মবিধি। নির্দেশিকায় বলা হয়েছে, সোম থেকে শনি ক্লাস হবে। পড়ুয়াদের স্কুলে পৌঁছতে হবে ক্লাস শুরুর আধঘণ্টা আগে। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে স্কুলে মাস্ক পরে থাকতে হবে।

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাওয়ার সুযোগ পেলেও, নিচু ক্লাসের পড়ুয়াদের কাছে এখনও সেই সুযোগ নেই। সেই কারণেই তাদের জন্য ‘পাড়ায় শিক্ষালয়’-এর ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
Narendra Modi Rally: 'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget