এক্সপ্লোর

Kolkata News : খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!

পুলিশের দাবি, সুমিতার অ্যাকাউন্টে সাড়ে ৩ লক্ষ টাকা ছিল। কিছুদিন আগে তিনি ফাল্গুনীকেই তাঁর কার্ডের পাসওয়ার্ড বদল করতে বলেন।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  কলকাতায় ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধারকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের পরও মাথা ঠান্ডা রেখে মৃতার টাকা - পয়সা আত্মসাৎ করার ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছিল বিরাট অঙ্কের টাকা। তদন্তকারীদের সন্দেহ, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়ে থাকতে পারে। তবে এর পিছনে টাকা আত্মসাৎ করার ছকও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। 

 সুমিতা ঘোষের পৈতৃক সম্পত্তি প্রচুর?

আরতি ও ফাল্গুনী সম্পর্কে মা-মেয়ে। নিহত সুমিতা ঘোষ আরতির মেয়ে ফাল্গুনীর পিসি শাশুড়ি। অসমের জোড়হাটে পিসি শাশুড়ি সুমিতা ঘোষের পৈতৃক সম্পত্তি আছে, তা ভালভাবেই জানত ফাল্গুনী। জানত, পিসিশাশুড়ির আছে সোনাদানা,টাকাও। সেগুলি আত্মসাৎ করার পরিকল্পনা ছিল মা-মেয়ের। পিসিশাশুড়ি সুমিতার স্বামী তাঁর সঙ্গে থাকতেন না। অন্য আত্মীয়দের সঙ্গেও তাঁর সদ্ভাব ছিল না বলেই খবর। পিসি শাশুড়ি সম্পর্কে সব কিছুই জানত ফাল্গুনী। সেই সুযোগটাই সম্ভবত কাজে লাগাতে চেয়েছিল তিনি।

কীভাবে পাসওয়ার্ড  জানতেন ফাল্গুনী ?

শিয়ালদায় বোনের বাড়ি থেকে গত ১১ ফেব্রুয়ারি মধ্যমগ্রামে ফাল্গুনীদের ভাড়া বাড়িতে এসেছিলেন সুমিতা। পুলিশ জানতে পেরেছে, সুমিতা ঘোষকে খুনের পরের দিন অর্থাৎ সোমবার ওই মহিলার অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলেছিল বউমা ফাল্গুনী। এরপর বউবাজারে এসে ৫০ হাজার টাকার সোনার গয়নার অর্ডার দেয়। কিন্তু পিসি শাশুড়ির অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা তুলল ফাল্গুনী? পুলিশের দাবি, সুমিতার অ্যাকাউন্টে সাড়ে ৩ লক্ষ টাকা ছিল। কিছুদিন আগে তিনি ফাল্গুনীকেই তাঁর কার্ডের পাসওয়ার্ড বদল করতে বলেন। তাই পাসওয়ার্ড  জানত বউমা। তদন্তে সব তথ্যই যাচাই করে দেখছে পুলিশ।                     

ঝগড়ার সময় রাগের বশে খুন?

মধ্যমগ্রাম থানায় একটি সাইবার অপরাধের অভিযোগও করেছিল ফাল্গুনী। সুমিতার পাসওয়ার্ড বদলের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, তাহলে কি ঝগড়ার সময় রাগের বশে খুন? নাকি পরিকল্পনামাফিক টাকা-পয়সা আত্মসাৎ করতেই পিসি শাশুড়িকে খুনের ছক কষেছিল মা-মেয়ে। খতিয়ে দেখছে পুলিশ।     

 

আরও পড়ুন :             

আবারও কেঁপে উঠল মাটি ! মঙ্গলের পর বুধেও ভয়াবহ কম্পন এই দেশে                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget