এক্সপ্লোর

Alipurduar: আলিপুরদুয়ারে দলে যোগদান নিয়ে জেলা নেতৃত্বকে কড়া বার্তা তৃণমূলের ব্লক সভাপতির

Alipurduar: প্রায় জনসভায় পরিণত হওয়া এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই জেলা নেতৃত্বকে দলে যোগদান প্রক্রিয়া নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার-১ নং ব্লক সভাপতি মনোরঞ্জন দে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ারঃ রবিবার আলিপুরদুয়ার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নতুন জেলা কমিটিসহ বিভিন্ন পদাধিকারিদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। প্রায় জনসভায় পরিণত হওয়া এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই জেলা নেতৃত্বকে দলে যোগদান প্রক্রিয়া নিয়ে কড়া বার্তা দিলেন তৃনমূল কংগ্রেসের আলিপুরদুয়ার-১ নং ব্লক সভাপতি মনোরঞ্জন দে। তিনি জানান, বিধানসভা ভোটের পর বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং আগামীতেও বহু মানুষ যোগদান করার জন্য মুখিয়ে আছে। তবে যে বিজেপি নেতারা মানুষকে ভুল বুঝিয়ে এলাকায় দাঙ্গা করেছে, খুন করেছে, মুখ্যমন্ত্রীকে কুৎসা করেছেন তাঁরা যেন জেলা কার্যালয়ে গিয়ে যোগদান করতে না পারে। যোগদানের ক্ষেত্রে এলাকার বুথ, অঞ্চল কমিটি এবং ব্লক কমিটিকে জানাতে হবে বলে মঞ্চে উপস্থিত জেলা নেতৃত্বকে বার্তা দেন ব্লক সভাপতি মনোরঞ্জন দে। একই ভাবে ব্লক সভাপতি মনোরঞ্জনের বক্তব্যের রেশ টেনে এসজেওডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, 'আমাদের মধ্যে মতাভেদ থাকতে পারে। কিন্তু বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ব আমরাই।  বিজেপিকে কোনও সুযোগ দেবো না, যে যতই ছলচাতুরি করুক। বুথ, অঞ্চল, ব্লক সভাপতিকে বাদ দিয়ে কোনো যোগদান করা উচিত নয় বলেও জেলা কমিটির কাছে আবেদন রাখেন সৌরভও। 

বিধানসভা ভোটের আগে রাজ্যে পালাবদলের ভাবনায় বহু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাসহ সাধারণ কর্মীরা যোগদান করে বিজেপিতে। কিন্তু রাজ্যে তৃণমূলই শাষকদলে থাকায় তাঁদের অনেকেই আবার ফিরে আসার চেষ্টায়। এমনকী আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতিও কলকাতার তৃণমূল ভবনে যোগদান করে তৃনমূলে। এই অবস্থায় সাধারন বহু বিজেপি কর্মী জেলা কমিটির হাত ধরে যোগদানও করছে বলে অভিযোগ। আরও অনেকেই চেষ্টায় যোগদানের। এই অবস্থায় অস্তিত্বের সংকটে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বার্তা দিলেন জেলা নেতৃত্বকে।  

যদিও বুথ, অঞ্চল, ব্লক সভাপতিকে জানিয়েই যোগদানের নির্দেশ বলে জানান তৃনমূল কং জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক। যা কখনওই ভাঙা হয়নি বলে দাবী তাঁর। রাজ্যের এই নির্দেশের বাইরে যোগদান হবেওনা  বলে আশ্বাস দেন তিনি। 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget