এক্সপ্লোর

Alipurduar News: পুরভোটের প্রচারে শিক্ষক সংগঠনকে কাজে লাগানোয় উদ্যোগী তৃণমূল, কটাক্ষ বিজেপির

Alipurduar News: এ বারের পুরসভা নির্বাচনে সাংগঠনিক ক্ষেত্রে শিক্ষকদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পুরসভা নির্বাচনে শিক্ষক সংগঠনকে কাজে লাগাতে তৎপর হল আলিপুরদুয়ার (Alipurduar News) জেলা তৃণমূল (TMC)। সেই লক্ষেই সংগঠনের শিক্ষকরা যাতে পুরোপুরি প্রচারে লিপ্ত হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজকর্ম মানুষের কাছে পৌচ্ছে দেওয়া যায়, সকলকে সেই নির্দেশ দিয়ে গেলেন শাসকদলের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি, যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

শনিবার আলিপুরদুয়ার তৃণমূল জেলা কার্যালয়ে পুরসভা নির্বাচন (WB Municipal Elections 2022) নিয়ে সংগঠনের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন ডব্লিউবিটিএসটিএ-র (West Bengal Trinamool Secondary Teachers' Association/WBTSTA) রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়। শিক্ষকদের নিয়ে এই বৈঠক কার্যতই রাজনৈতিক শিক্ষার শ্রেণিকক্ষ হয়ে ওঠে। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বড়াইক। বৈঠকে জেলার দুই পুরসভা নির্বাচনে শিক্ষকদের ঝাপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি, শিক্ষকদের নিয়ে বৈঠকের পর আলিপুরদুয়ার পুরসভার ৮ এবং ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হয়ে পথসভাও করেন প্রকাশ।

উল্লেখ্য, এ বারের পুরসভা নির্বাচনে সাংগঠনিক ক্ষেত্রে শিক্ষকদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। জেলা তৃণমূলের ৩১ জনের বুথ কমিটিতে ৬ জন করে শিক্ষককে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে,  তেমনই জেলার দুই পুরসভা আলিপুরদুয়ার (২০) এবং ফালাকাটা (১৮)মিলিয়ে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে স্থান পেয়েছেন ১০ জন শিক্ষক এবং ১ জন শিক্ষাকর্মী। ফলে, দলের কাছে সম্মানিত শিক্ষকদের দায়িত্ব এবং কর্তব্য, দুই-ই অনেকটা বেড়ে গিয়েছে বলে দাবি সংগঠনের।

ডব্লিউবিটিএসটিএ সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু বলেন, “বিদ্যালয়ের কোনওরকম ক্ষতি না করে পুরভোটে শিক্ষক সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম মানুষের দরজায় বিনম্র ভাবে পৌচ্ছে দেওয়ার অনুরোধ জানিয়েছি।মানুষকে বার্তা দিতে হবে যে, আমাদের আর এক বার সুযোগ দিন। আলিপুরদুয়ার এবং নতুন পুরসভা ফালাকাটায়, যাতে আরো বেশি উন্নয়ন করতে পারি, তার সুযোগ দরকার।”

আরও পড়ুন: Anish Murder Case: 'মুখ্যমন্ত্রীর অন্যায় স্বীকার করা উচিত' অনিসের মৃত্যুতে প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর

এই উদ্যোগের কারণ জানতে চাইলে দিব্যেন্দু বলেন, “যেহেতু দলের প্রত্যেকটি কমিটিতে শিক্ষকদের নেওয়া হয়েছে, ফলে শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য় বেড়ে গিয়েছে। শিক্ষকদের আলাদা সম্মান রয়েছে। মানুষ তাঁদের গুরুত্ব দেন। এই কারণেই শিলিগুড়িতে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এখানেও আশাকরি তা-ই হবে।”

তবে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন জেলা বিজেপির (BJP) সভাপতি ভূষণ মোদক। তিনি বলেন, “চাপ সৃষ্টি করে তৃণমূল শিক্ষক সমাজকে প্রচারের কাজে নামাচ্ছে, যা কাজে লাগবে না। কারণ শিক্ষকরা অপমানিত। ইতিপূর্বে, শিক্ষকদের দাবি-দাওয়ার সম্মুখীন হয়ে মুখ্যমন্ত্রী তাঁদের অপমান করেছেন, ধমকেছেন।” কিছু শিক্ষক দায়বদ্ধতার কারণে এ কাজ করলেও, তাঁদের পরিবার তৃণমূলকে ভোট দেবে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget