এক্সপ্লোর

Fraud Case: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, সপাটে চড় অভিযুক্তকে

Howrah News: অভিযোগ, খাদ্য দফতরে চাকরির টোপ দিয়ে হাজার হাজার টাকা তুলেছিলেন। বুধবার, আরও টাকার টোপ দিয়ে সেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেললেন অভিযোগকারীরা।

সুনীত হালদার, ডোমজুড়: বিডিও (BDO) অফিসের কর্মীর পরিচয়ে প্রতারণার (Fraud Case) অভিযোগ। টাকার বিনিময়ে খাদ্য দফতরে (Food Department) চাকরির টোপ দেওয়া হাওড়ার (Howrah) ডোমজুড়ের বাসিন্দাকে হাতেনাতে ধরলেন দুই মহিলা। ডোমজুড় বিডিও অফিসার বাইরে করা হল মারধরও। শেষে বিডিওর নির্দেশে অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

বিডিও অফিসের কর্মীর পরিচয়ে প্রতারণার অভিযোগ: অভিযোগ, খাদ্য দফতরে চাকরির টোপ দিয়ে হাজার হাজার টাকা তুলেছিলেন। বুধবার, আরও টাকার টোপ দিয়ে সেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেললেন অভিযোগকারীরা। আর তারপরেই শুরু হল মারধর। অভিযোগকারীদের দাবি, নিজেকে ডোমজুড় বিডিও অফিসের (Domjur BDO Office) কর্মী বলে পরিচয় দিতেন ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা রাজেশ চট্টোপাধ্যায়। অভিযোগ, রেশন দফতরে চাকরি করে দেওয়ার নাম করে প্রায় ১০ জন মহিলার থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নেন।

অভিযোগকারী মৌমিতা পাল বলেন, “কোনওরকম পরীক্ষা দিতে হবে না। তখনই সন্দেহ হল।’’ প্রতারণার খপ্পড়ে পড়েছেন বুঝতে পেরে এদিন আরও টাকা দেওয়ার কথা বলে, অভিযুক্তকে ডাকা হয় ডোমজুড় বিডিও অফিসে। আর এই ব্যক্তি আসতেই ধরে ফেলেন অভিযুক্তরা। আরেক অভিযোগকারী সৌমিতা পাল বলেন, অফিসের সামনে যখন অভিযুক্তকে মারধর করা হচ্ছে, তখন ভিতরে বসে সিসিটিভিতে তা দেখতে পান ডোমজুড়ের বিডিও। এরপর তিনিই অভিযুক্তকে পুলিশের কাছে পাঠিয়ে দেন।  ডোমজুড়ের বিডিও (Domjur BDO) গার্গী দাস বলেন, বিডিও অফিসের লোক নয়। পুলিশ ডেকে আমি ওদের হাতে তুলে দিয়েছি। এই ঘটনায় ডোমজুড় থানায় (Domjur Police Station) লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনকয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) নাম করে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মহিষাদলে (Mahishadal)। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা মানলেও অভিযুক্ত দেবপ্রসাদ সেনীর দাবি, প্রতিশ্রুতি রাখতে না পারায় বেশ কয়েকজনকে টাকা ফেরতও দিয়েছেন। অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে একেকজনের কাছ থেকে ৫-১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Hooghly News: বলাগড়ে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, সরব খোদ তৃণমূল বিধায়ক

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget