এক্সপ্লোর

Hooghly News: বলাগড়ে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, সরব খোদ তৃণমূল বিধায়ক

Soil Mafia: ভাঙন কবলিত এলাকায় মাটি চুরি। নদীর পাড়ের মাটি কেটে রাতারাতি তা পাচার হয়ে যাচ্ছে। এবার এনিয়ে সরব হলেন খোদ বলাগড়ের তৃণমূল বিধায়ক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: একদিকে ভাঙন রুখতে তৈরি হচ্ছে নদী বাঁধ। আরেকদিকে, নদী পাড়ের মাটি কেটে তা নৌকাবোঝাই হয়ে পাচার হয়ে যাচ্ছে। বলাগড়ে (Balagarh) মাটি মাফিয়ার (Soil Mafia) দৌরাত্ম্য। এনিয়ে সরব খোদ তৃণমূল বিধায়ক (TMC MLA)। তৃণমূলের আমলেই মাফিয়ার বাড়বাড়ন্ত, আক্রমণ শানিয়েছে বিজেপি।

বলাগড়ে মাটি মাফিয়ার দৌরাত্ম্য: পাড় ভাঙতে ভাঙতে, একেবারে স্কুলের কিনারায় চলে এসেছে গঙ্গা। নদীর কবলে বিপন্ন শিক্ষাঙ্গন। সম্প্রতি, সংবাদ মাধ্যমে বলাগড়ের এই খবর জানতে পেরে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এবার এই স্কুলের অদূরে দেখা গেল মাটি মাফিয়ার দৌরাত্ম্য। ভাঙন কবলিত এলাকায় মাটি চুরি। নদীর পাড়ের মাটি কেটে রাতারাতি তা পাচার হয়ে যাচ্ছে। এবার এনিয়ে সরব হলেন খোদ বলাগড়ের তৃণমূল বিধায়ক।

সম্প্রতি দেখা যায়, মাটি চুরি রুখতে, রাতের অন্ধকারে বেরিয়েছেন তিনি। পাকড়াও করেছেন মাটি বোঝাই নৌকা। কিন্তু মাটি মাফিয়ার দৌরাত্ম্য যে কিছুতেই আটকানো যাচ্ছে না, তা নিজে মুখে স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক। এবিষয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, “প্রশাসন চেষ্টা করলে মাফিয়াগোষ্ঠী ভীষণ সক্রিয়। আমাদের চেষ্টা করেও সফল হতে পারছি না। মুখ্যমন্ত্রী জানেন ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। তাই উনি বাঁধের ব্যবস্থা করেছেন। কিন্তু মাফিয়াদের দমন করা যাচ্ছে না।’’

হুগলির বলাগড় ব্লক জুড়েই ব্যাপক নদী ভাঙন। ব্লকের ১৩টির মধ্যে, ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাঙনের প্রভাব তীব্র। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক কৃষিজমি। এই পরিস্থিতিতে, নদী পাড়ে বাঁধ তৈরি করছে প্রশাসন। যেখানে এত টাকা খরচা করে তৈরি হচ্ছে নদীবাঁধ। তার অদূরেই দেখা গেল, কেটে নেওয়া হচ্ছে নদী পাড়ের মাটি। তৈরি হয়েছে বিশাল বিশাল ভেড়ি। নদীপথে, নৌকো বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে তাল তাল মাটি। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে তৈরি করা হচ্ছে এই ভেড়ি? মাটি মাফিয়ার বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওযা হচ্ছে না? এনিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দা রাজেশ দাসের কথায়, “আমরা ২ -৩ বার নৌকো ধরে দিয়েছি। খেটে খাওয়া মানুষ। কাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। যদি জীবন নষ্ট হয়ে যায়।’’

এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, “বিধানসভা ভোটে লড়ার সময় এই মাফিয়ার থেকে পয়সা নিয়েই লড়েছিল। পয়সা কালীঘাট অবধি পৌঁছেছে। এখন তো সেই টাকা তুলতে হবে। তাঁদের পয়সাতেই তৃণমূলের কাটমানি।’’ ঘটনা প্রসঙ্গে বলাগড়ের BDO জানিয়েছেন, গঙ্গার পাড়ে এভাবে মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: West Bengal Transport: রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget