এক্সপ্লোর

Calcutta High Court: আরও ২ স্কুলে বেআইনি নিয়োগের অভিযোগ, FIR দায়েরের নির্দেশ আদালতের

Recruitment Corruption: গোঠা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও দু'টি বেআইনি নিয়োগের সন্ধান পাওয়া গিয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও ২টি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে। কলকাতা হাইকোর্টে এই দাবি করল সিআইডি। ২৪ ঘণ্টার মধ্যে জেলা স্কুল পরিদর্শককে এফআইআর দায়েরের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। এফআইআর দায়ের করার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে সিআইডি, নির্দেশ আদালতের (Calcutta High Court)।

 আরও ২টি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে: মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের পর এবার শিরোনামে বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরের ২ স্কুল। গোঠা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও দু'টি বেআইনি নিয়োগের সন্ধান পাওয়া গিয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিআইডি। এদিন মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আদালতে সিআইডি-র (CID) আইনজীবী জানান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের দু'টি স্কুলে একটি করে বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে শুভেন্দু হাটুয়া, পূর্ব মেদিনীপুরের করণচাঁদ হাইস্কুলেএবং জেসমিন খাতুন, বাঁকুড়ার ভাটরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে কর্মরত। এনিয়ে বাঁকুড়ার স্কুলে গিয়ে শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলেও এবিষয়ে তিনি কিছু বলতে চাননি। জেলার ডিআই বাঁকুড়া  পীযূষকান্তি বেরা জানিয়েছেন, “আমার কাছে ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, আমি জানিয়েছি। আদালতের কোনও নির্দেশ আমি পাইনি।’’

স্কুলে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI তদন্তের মধ্যেই চাঞ্চল্য়কর অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের নিয়োগ নিয়ে।নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। ঘটনায় CID-কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক, তাঁর ছেলে অনিমেষ সহ ৬ জন। সেই মামলার তদন্তে নেমে আরও ২টি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে বলে আদালতে দাবি করল সিআইডি। সিআইডি এই তথ্য দেওয়ার পর, ২৪ ঘণ্টার মধ্যে জেলা সকুল পরিদর্শককে FIR দায়ের করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ, FIR দায়ের করার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে সিআইডি।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: South Dinajpur News: রীতি মেনে উৎসবের আয়োজন, বোল্লা রক্ষাকালী পুজোয় ভক্তসমাগম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget