এক্সপ্লোর

TMC: স্বজনপোষণের অভিযোগ, তৃণমূল শিবির থেকে পদত্য়াগ ১৪ জন বুথ সভাপতির

২৯ মার্চ, বুধবার শহিদ মিনার চত্বরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।জেলায় জেলায় চলছে তার প্রস্তুতি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারে (Coochbehar) তৃণমূল (TMC) শিবিরে বড় ধাক্কা। যুব তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে, পদত্য়াগ করলেন ১৪ জন বুথ সভাপতি। যদিও স্বজনপোষণের অভিযোগ মানতে রাজি নন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি। ক্ষমতায় ফিরতে পারবে না বুঝেই পদত্যাগ, কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

২৯ মার্চ, বুধবার শহিদ মিনার চত্বরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় চলছে তার প্রস্তুতি। কিন্তু এরইমধ্য়ে, কোচবিহারে যুব তৃণমূলে লাগল বড় ধাক্কা। তুফানগঞ্জে ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে পদত্য়াগ করলেন শালবাড়ি ১ নম্বর অঞ্চলের যুব তৃণমূলের ১৪ জন বুথ সভাপতি। 

বিক্ষুব্ধদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে, নতুন অঞ্চল কমিটি ঘোষণা করেছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি মানিক বর্মন। তাঁদের দাবি, এই কমিটি অবৈধ। তালিকায় সই নেই জেলা সভাপতির। 

শালবাড়ি ১ নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মিল্টন লায়েক বলছেন, ব্লক কমিটি থেকে যুব সভাপতি নিজের প্য়াডে কমিটি ঘোষণা করল। শালবাড়ি ওয়ানে। জেলা সভাপতির সিগনেচার পেলাম না। সব ক্ষেত্রেই ব্লক সভাপতি, জেলা সভাপতির যৌথ সিগনেচারে ভাঙা গড়া হয়। এটা কি ভ্য়ালিড। যুব সভাপতিরা এসেছেন। ওঁরাও সহমত। আমরাও পদ থেকে ইস্তফা দিলাম। কারণ বর্তমান ব্লক সভাপতিদের একপেশে মনোভাব। 

শুধু তাই নয়, পদত্য়াগীদের অভিযোগ, দীর্ঘদিনের তৃণমূল কর্মীদের বাদ দিয়ে, অন্য়দল থেকে যাঁরা সদ্য় তৃণমূলে যোগ দিয়েছে, তাঁদেরকে পদ পাইয়ে দিচ্ছেন বুথ সভাপতি। 

শালবাড়ি ১ নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিল্টন লায়েকের কথায়, জুনিয়র বলে ছোটদের ওপর জোর করে চাপিয়ে দেয়। নিজের পকেটের লোককে পদ দেয়। অন্য় দল থেকে যারা এসেছে, তাঁদের পদে আসীন করা। তাই সভাই পদত্য়াগ করবে। বিজেপির সঙ্গে যোগসাজশ রয়েছে বলে মনে হয়। 

অভিযোগ অস্বীকার করেছেন বুথ সভাপতি। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক বর্মনের কথায়, যে অভিযোগ পুরোটাই ভুল কথা। নিয়ম মেনেই কমিটি গঠন। অথেন্টিক কিনা, সেটা জেলা সভাপতি বলতে পারবেন। তাঁকে জিজ্ঞাসা করলেই হয়। বুথ সভাপতি আছে কিনা জানা নেই। 

তৃণমূল সূত্রে খবর, শালবাড়ি ১ নম্বর অঞ্চলে তৃণমূলের মোট ১৬টি বুথ রয়েছে। তার মধ্য়ে ১৪টি বুথের সভাপতিই পদ থেকে ইস্তফা দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক উৎপল দাস, তৃণমূলের যা অবস্থা, দুর্নীতি, তা দেখেই আর কেউ দলে থাকতে পারছে না।
 
২০১৮'র পঞ্চায়েত ভোটে, কোচবিহারে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। কোচবিহার জেলা পরিষদ, ১২টি পঞ্চায়েত সমিতির সবকটি ও ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৭টিতে জয়ী হয় তৃণমূল। ১টি যায় বিজেপির হাতে। এই প্রেক্ষাপটে, আগামী পঞ্চায়েত ভোটে কী হয়, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget