এক্সপ্লোর

Murshidabad: তৃণমূল বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ নবগ্রামে

Murshidabad News: তোলা চাওয়ার পাশাপাশি পুলিশের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ। কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফে এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযুক্তদের একজন অভিযোগ অস্বীকার করেছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামে (Nabagram) তৃণমূল (TMC) বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সুপারের (Police Super) কাছে অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের মদতেই এসব চলছে, কটাক্ষ বিজেপির (BJP)। নেপথ্যে বহিরাগতদের হাত রয়েছে, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের।

রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ

রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল বিধায়কের অনুগামীরা। মুর্শিদাবাদের নবগ্রামের আসনদিঘি এলাকার ঘটনা।

২০১৯ সালে সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আসনদিঘি এলাকায় মাছ চাষ, রেশম চাষ, পশুপালন ও তাঁতশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। মিশন পরিচালিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধানের অভিযোগ, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নাম ভাঙিয়ে তিনজন ব্যক্তি কাজে বাধা দিচ্ছেন।

তোলা চাওয়ার পাশাপাশি পুলিশের ভয়ও দেখানো হচ্ছে বলে অভিযোগ। কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফে এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযুক্তদের একজন অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত অশোক মণ্ডলের দাবি, 'আমরা বলেছি পাট্টাদারদের কাজ দেওয়া হচ্ছে না। আমাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হোক।'

আরও পড়ুন: Anubrata Mondal: গরু পাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দায় এড়িয়েছেন তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের কথায়, 'তৃণমূলই এই কাজ করছে। কাজে বাধা দিচ্ছে। পাট্টাদারদেরও বঞ্চিত করছে।'

নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের দাবি, 'মিশনের পক্ষ থেকে পাট্টাদারদের কাজে যুক্ত করার ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেই থেকেই বিক্ষোভ তৈরি হয়েছে। সেই বিক্ষোভটাকেই কাজে লাগাচ্ছে কিছু বহিরাগত। কিছু পাট্টাদারকে ভুল বুঝিয়ে বলছে তাদের কাজে নিচ্ছে না রামকৃষ্ণ মিশন।'

নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল জানিয়েছেন, উন্নয়নমূলক কাজে স্থানীয় মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। 

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget