এক্সপ্লোর

Howrah News: লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ, সম্ভ্রম বাঁচাতে গিয়ে ফের আক্রান্ত প্রতিবাদী

সম্ভ্রম বাঁচাতে গিয়ে ফের আক্রান্ত প্রতিবাদী। এবারের ঘটনাস্থল হাও়়ড়ার বালি।

ভাস্কর ঘোষ, বালি: হাওড়ায় বালিতে দুই সহপাঠী ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী। লাঠি ও লোহার রড নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। মাথায় আঘাত পেয়েছেন উত্তরপাড়ার প্যায়ারীমোহন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনায় বেলুড় জিআরপিতে অভিযোগ দায়ের হয়েছে।

প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী: সম্ভ্রম বাঁচাতে গিয়ে ফের আক্রান্ত প্রতিবাদী। এবারের ঘটনাস্থল হাওড়ার বালি। দুই সহপাঠিনীকে ইভটিজিং করার প্রতিবাদ করে আক্রান্ত হলেন উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র।শনিবার ওই ছাত্রীদের সঙ্গে কলেজ যাচ্ছিলেন বালির রাজচন্দ্রপুরের বাসিন্দা কলেজ ছাত্র। অভিযোগ, রাস্তায় ৩ জন ছাত্রীদের উদ্দেশে কটূক্তি করে। পরে কলেজের সামনে উত্তরপাড়া জিটি রোডে ফের কটূক্তি করলে প্রতিবাদ করেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্র। ইভটিজারদের সঙ্গে শুরু হয় বচসা। এলাকার লোকজন ছুটে এলে তখনকার মতো চলে যায় ওই ৩ জন।

বাড়ি ফেরার সময় বালিঘাট স্টেশনে প্রতিবাদী ছাত্রের ওপর ইভটিজাররা চড়াও হয় বলে অভিযোগ। আরও কয়েক জনকে ডেকে আনা হয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ছুরি নিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনার পর বালি থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ। আক্রান্তের দাবি, বালি থানা থেকে বেলুড় জিআরপিতে গিয়ে অভিযোগ জানাতে বলা হয়। প্রতিবাদী ছাত্রের অভিযোগ, “পুলিশ প্রশাসনের কোনও সহযোগিতা পাইনি। পুলিশ জিআরপির ওপর দায় ছেড়ে দিতে চেয়েছে। বালি থানা।কোনও সহযোহগিতা পাইনি। পুলিশ প্রশাসনের ওপর কোনও ভরসা নেই।’’

রবিবার বেলুড় জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্র। ইভটিজারদের চিহ্নিত করতে উত্তরপাড়া থানার সঙ্গে যোগাযোগ করেছে বেলুড় জিআরপি ও বালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল বেলুড় জিআরপি এলাকায় হওয়ায়, অভিযোগকারীকে সেখানে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের ছবি সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।

সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রতিবাদীর আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। গত ২৮ জানুয়ারি মালদার হবিবপুরে বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দাদা। প্রতিবাদীকে মারধরের অভিযোগ ওঠে এক তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। গত ২২ জানুয়ারি হাওড়ার শ্যামপুরে দশম শ্রেণির ছাত্রী মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে দুষ্কৃতীদের মারে প্রতিবাদী বাবার মৃত্যু হয় বলে অভিযোগ।এর আগে বেআইনি কাজের প্রতিবাদ করে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। গত ৬ মে খাস কলকাতায় বাড়ির কাছে মাদক নেওয়ার প্রতিবাদ করায় মত্ত যুবকদের হাতে তৃণমূলের এক যুব নেতা আক্রান্ত হন বলে অভিযোগ। এবার হাওড়ার বালিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত হল প্রতিবাদী।

আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget